রহমতগঞ্জ প্রাইম ব্যাংক বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে জয় পেয়েছে। গতকাল শনিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দলটি ৩-১ গোলে অগ্রণী ব্যাংককে হারায়। ম্যাচের প্রথমার্ধেই গোল তিনটি আদায় করে নেয় রহমতগঞ্জ।
খেলার দ্বিতীয় মিনিটের মাথায় হেলালের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ (১-০)। পাঁচ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন রনি (২-১)। এরপর ২১ মিনিটে ব্যবধান কমান অগ্রণী ব্যাংকের জিয়া; কিন্তু তিন মিনিট পরেই রহমতগঞ্জের পক্ষে শেষ গোলটি করেন আতিক (৩-১)।
