শাপলা চত্বরে যা ঘটে গেলো?

আপডেট : ১৯ মে ২০১৩, ২১:০১
শাপলা চত্বরের ঘটনা দুঃখজনক এবং মর্মান্তিক সরকার আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে “অপারেশন ফ্লাশআউট” করে রাতে নাকি মাত্র ১০ মিনিটে তাদের হটিয়ে দিতে সক্ষম হয়েছে। এটা কিভাবে সম্ভব? আজকের হেফাজত শাহবাগের গণজাগরণ মঞ্চের সৃষ্টি। তাহলে যেখানে গণজাগরণ মঞ্চ ৩ মাসেরও বেশি সময় ব্যস্ততম রাস্তা বন্ধ করে অবস্থান করছে, সেখানে শাপলা চত্বরকে কেন ১০ মিনিটে রাতের অন্ধকারে এভাবে তাদের হঠালো। কী দোষ হতো তাদেরকে শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করতে দিতে? প্রশ্ন সরকারের নিকট!। এটা স্বাভাবিক যে, মহান আল্লাহ ও তাঁর রাসূলকে নিয়ে কটুক্তি করলে বাংলাদেশের ৯০ শতাংশ মানুষ তা মানবে না। আমরা স্বচ্ছতা চাই, কোন প্রকার সংঘাত চাই না। সকল প্রকার সংঘাতময় রাজনীতির অবসান চাই। হত্যা ও ধ্বংসের রাজনীতি জন্য আমরা নই। আমরা প্রত্যেকে বিশ্বাস করি যে, যুদ্ধ নয়, সাম্যতা এবং একনিষ্ঠতার মাধ্যমে আমাদের বিরাজমান সকল রাজনৈতিক সমস্যার মোকাবেলা করে তার সঠিক এবং সুন্দর সমাধান করতে হবে। মো. সফিউল আলম (টিপু) বিএসএস, শেষবর্ষ পল্লবী ডিগ্রি কলেজ, ঢাকা দেশকে মোরা জয় করিব হেসে, গোলাগুলিতে নয়, গভীর ভালোবেসে প্রশ্ন হচ্ছে- পবিত্র ধর্ম ইসলাম বিরোধী ব্লগাররা ইসলাম বিরোধী মঞ্চ তৈরি করে শাহবাগে রাতকে রাত অবস্থান করে গেলো, কোন সমস্যাই হলো না। কিন্তু ইসলামের পক্ষে কাজ করে শাপলা চত্বরে মাত্র এক রাতে এতো আলেম-বুুুজুর্গ কোরানে হাফেজ তালেবে এলেমকে এভাবে হঠানো হলো কেনো? যদি সত্যি হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে থাকে তবে এসবের দায় কে নেবে? ফকিরে-ফকিরে ঢিল মেরে গৃহস্থের পুকুর পুরোনোর মত এ কোন খেলায় মেতেছেন আপনারা দু’দল? আর যদি গণহত্যা বা প্রাণহানি নাই বা ঘটে তবে ৫ তারিখ সকালের সামান্য আগুন নেভানো হলো না কেন? আল্লামা শফিকে শাপলায় আসতে দেয়া হলো না কেন? মধ্যরাতে শাপলার আশেপাশের সব আলো বন্ধ করা হলো কেন? বাংলার মানুষ আজ মুক্তি চায়, বাঁচতে চায়। হিংসা-প্রতিহিংসা, মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও, সহিংসতা, হরতালের মত নোংরা নীতি ভুলে দু’দলে গণমানুষের স্বার্থে কাজ করা শুরু করুন— না হয় পালানোর পথ খুঁজে পাবেন না। এবং আপনাদের হত্যার নীতি এবং হরতালের নীতির মধ্যে পড়ে আর কোন প্রাণহানি যেন না ঘটে। আপনাদের তুরুপের তাস যেন তৃতীয় কোন দল বা কোন আমজনতা না হয়। মো. শাহ্জালাল (স্বপন) বি.এ অনার্স তৃতীয় বর্ষ লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাপলা চত্বরের অপারেশন করা সাংবিধানিক অধিকার? ব্লগাদের ফাঁসিসহ ১৩ দফা দাবিতে সাধারণ ধর্মপ্রাণ মানুষ ও ইসলামী সংগঠন হেফাজতে ইসলামের সহযোগিতায় ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে এটি মহাসমাবেশের রূপ নেয়। ৫ মে সকাল থেকেই চলে হেফাজত বিরোধী অভিযান এবং গভীর রাতে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দিয়ে নিরস্ত্র ও ঘুমন্ত তৌহিদী জনতার উপর ঝাঁপিয়ে পড়ে কমপক্ষে ৭৫৮৮ জন পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যসহ অসংখ্যা স্টাইকিং ফোর্স, ব্যবহার করা হয় ৮০ হাজার টিয়ার শেল, ৬০ হাজার রাবার বুলেট, ১৫ হাজার শর্টগানের গুলি, ৩০০ রাউন্ড রিভলবার জাতীয় ক্ষুদ্র অস্ত্রের গুলি ও ১২ হাজার সাউন্ড গ্রেনেড। হত্যা করা হয় হাজার হাজার মানুষ। হতবাক হয়ে দুঃখের সাথে বলতে হয় বিদেশি গণমাধ্যমগুলো মৃতের সঠিক সংখ্যা প্রকাশ করলেও বাংলাদেশের স্বাধীন গণমাধ্যমগুলো মৃতের সঠিক সংখ্যা প্রকাশ করতে সাহস পায়নি। দেশের জনগণ গণতন্ত্র, স্বাধীনতা, আইন-শৃঙ্খলা, সার্বভৌমত্ব রক্ষা ও দেশ পরিচালনার যে মহান দায়িত্ব বর্তমান সরকারকে দিয়েছিলেন, ৫ মে শাপলা চত্বরে পুলিশ লেলিয়ে দিয়ে সরকার কি তার প্রতিদান দিলেন? মো. সাইফুল ইসলাম হিসাববিজ্ঞান বিভাগ সরকারি আজমখান কমার্স কলেজ, খুলনা শাপলা চত্বরে সাঁড়াশি শক্তি না দেখালেও পারতো ক্ষমতাসীন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর শক্তি সকলের ঊর্ধ্বে এটা কারো অজানা নয়। শাপলা চত্বরে সাঁড়াশি শক্তি দিয়ে প্রমাণ না করলেও পারতো। শাপলা চত্বরের ঘটনা আসলে জাতির জন্য দুঃখজনক। ক্ষমতাসীন দলের শক্তি আছে বলে এইভাবে প্রয়োগ করাটা সত্যি অগণতান্ত্রিক। আইন-শৃঙ্খলা বাহিনীতো দেশ রক্ষা করার জন্য, দেশের মানুষের অধিকার ছিনিয়ে নেয়ার জন্য নয়, সে যে দলের হোক না কেন, গণতান্ত্রিক দেশ হিসাবে তার মত প্রকাশের স্বাধীনতা থাকে। সেদিন হেফাজত না হয় তাদের মতটা প্রকাশ করেছিলো। এতে করে রাতের অন্ধকারে ঘুমন্ত লোকদের উপর এই সাঁড়াশি পদক্ষেপ না নিলেও পারতো। এখানে তো রাজনীতি নিয়ে কোন আলোচনা হচ্ছে না, তাহলে ভাল কাজকে আমরা স্বাগত না জানিয়ে সর্বনাশ কেন করতে হলো। তবে আমি আমার ব্যক্তিগত মতামতে বলতে পারি- ধর্মীয় কোন ব্যাপারে আঘাত হানলে তা প্রতিহত করার জন্য মানুষ সোচ্চার। মো. দেলোয়ার হোসাইন অর্থনীতি বিভাগ, শেষ বর্ষ সরকারি তিতুমীর কলেজ, মহাখালী, ঢাকা গণতন্ত্র ও হেফাজত ইসলাম ৫ মে সকাল থেকেই দারুণ উত্কণ্ঠার মধ্যে সময় কাটছিল। ভাবছিলাম কোন সহিংস ঘটনা না ঘটে। হঠাত্ পল্টন মোড়ে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়। শ্বাসরুদ্ধ অবস্থার মধ্যে খবর দেখছিলাম। এভাবে কয়েকঘন্টা কেটে গেল। বায়তুল মোকাররমের পবিত্র কোরআন ও হাদিসের বইয়ের দোকানে দেয়া হল আগুন। এতে করে পবিত্র কোরআন শরীফসহ পুড়ে ছাই হয়ে যায় হাজার হাজার হাদিসের বই। ঘোষণা করা হয় হেফাজত ইসলাম পবিত্র কোরআন শরীফসহ হাদিসের বই-এর দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। খবরটা শুনে ব্যথিত হই, কিছুতেই বিশ্বাস করতে পারলাম না। যারা আল্লাহ ও রাসুলের প্রেমিক তারা কখুনো এ কাজ করতে পারে না। এভাবেই কেটে গেল খবরের সামনে আরো কয়েক ঘন্টা। এর মধ্যে হেফাজত ইসলামের সমাবেশ শেষ করার জন্য নির্দেশ দেয়া হয়। পুলিশের সাথে হেফাজত কর্মীদের সংঘর্ষে হেফাজত কর্মী নিহতের খবর ছড়িয়ে পড়ে। স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে খবর প্রচার ও মিছিল, সমাবেশের মাধ্যমে দাবি উপস্থাপন করা গণতান্ত্রিক অধিকার। তাহলে সরকার কি ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আমার প্রশ্ন- সরকার কি তাহলে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করতে চাচ্ছেন। তাজমুল হুদা (উল্লাস) মাস্টার্স, ২য় বর্ষ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি সা’দত কলেজ (জাতীয় বিশ্ববিদ্যালয়), করটিয়া, টাঙ্গাইল