ভারতের সাড়া ফেলে দেয়া স্পট ফিক্সিং কাণ্ডে পাকিস্তানেও বাতাস লেগেছে। পাকিস্তান এমনিতেই ফিক্সিংয়ের প্রভাবে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে দীর্ঘদিন ধরে। বলা হচ্ছে চেন্নাই-মুম্বাই-দিল্লীতে জালের মতো ছড়িয়ে থাকা এই বাজিকরদের নেটওয়ার্ক দুবাই ও করাচির সঙ্গে সম্পর্কিত। ফলে পিসিবি এরই মধ্যে নড়েচড়ে বসেছে। তারা বলেছে, তারা নিজেদের ক্রিকেট নিয়ে খুবই সতর্ক অবস্থায় আছে। যদিও আনুষ্ঠানিক কোনো অনুরোধ এখনো পায়নি, তবুও পিসিবির সভাপতি জাকা আশরাফ বলছেন, চলতি ঘটনায় ভারতকে যে কোনো সহায়তা দিতে প্রস্তুত তারা, ‘আমরা সহায়তা করতে প্রস্তুত আছি। ভারতীয় ক্রিকেট বোর্ড বা সে দেশের পুলিশ কোনো অনুরোধ করেনি। করলে আমরা যথাসম্ভব সহায়তা করব।’
