আল মুসাব্বির সাদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১৯ মে ২০১৩, ২১:৩১
বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক মরহুম আল মুসাব্বির সাদি পামেলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। প্রয়াত সাদির আত্মার মাগফেরাত কামনা করে তার পরিবার ও বাফুফে এদিন মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেছে। পামেলের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের বাসভবনে কোরানখানী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। অপরদিকে বাফুফের কর্মসূচির মধ্যে আছে বিকেল ৫টায় মতিঝিলস্থ বাফুফে ভবনে মিলাদ মাহফিল আয়োজিত হবে। এতে মরহুমের আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। ইংরেজী দৈনিক ইন্ডিপেনডেন্ট ও ডেইলি স্টারে দীর্ঘদিন ক্রীড়া সাংবাদিকতা করেন পামেল। এরপর বাফুফের প্রথম পেশাদার সাধারণ সম্পাদক হিসেবে কর্মরত অবস্থায় ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১১ সালের ২০ মে ৪৪ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও স্ত্রীকে রেখে গেছেন। ক্রীড়া সাংবাদিক হিসেবে কর্মরত থাকা অবস্থায় তিনি ১৯৯৯ সালে ‘শচীন টেন্ডুলকারের বেড়ে উঠা’ ও ২০০২ সালে ‘ব্রায়ান লারার আত্মজীবনী’ লেখেন। আল মুসাব্বির সাদী বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ)’র সিনিয়র সদস্য ছিলেন।