চট্টগ্রামে ব্রাদার্স-ইস্পাহানির ম্যাচ আজ

আপডেট : ১৯ মে ২০১৩, ২১:৩১
শিরোপা প্রত্যাশী ব্রাদার্স ইউনিয়ন ও ইস্পাহানি স্পোর্টিং ক্লাব ইস্পাহানি ক্রিকেটের সুপার সিক্স পর্বে আজ মুখোমুখি হচ্ছে। ব্রাদার্স ইউনিয়নের জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইস্পাহানি ক্লাবকে হারাতে পারলেই শিরোপা জিতবে ব্রাদার্স। খেলায় অন্য কোন ফল হলে চ্যাম্পিয়নশিপ ফসকে যাবে ব্রাদার্স শিবির থেকে। তখন চ্যাম্পিয়ন হবে এফএমসি ক্লাব। দলটি এখন লিগে এক পয়েন্টে পিছিয়ে আছে। গতবারের লিগ চ্যাম্পিয়ন ইস্পাহানি স্পোর্টিং ক্লাব বর্তমান মৌসুমে ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি। ফলে শিরোপা লড়াই থেকে ছিটকে পড়েছে দলটি আগে ভাগেই। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে শেষ খেলাটিতে শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য মাঠে নামছে তারা।