আজ সোমবার বিশ্ব মেট্রোলজি দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো, প্রাত্যহিক জীবনের পূর্ণতার জন্য পরিমাপ।
দিবসটি উপলক্ষে আজ বিকাল ৩টায় রাজধানীর তেজগাঁস্থ বাংলাদেশ স্ট্যান্ডার্স এন্ড টেস্টিং ইন্সটিটিউশন ( বিএসটিআই)-এর প্রধান কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। বিশেষ অতিথি থাকবেন শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামাল, শিল্প সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ প্রমুখ।
