সোমবার
ব্র্যাক: ‘শেয়ারিং অন বিএমএস কোড ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক আলোচনা সভা। ব্র্যাক সেন্টার ইনে সকাল ১০টা।
বেঙ্গল ফাউন্ডেশন: শিল্পগুরু সফিউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণানুষ্ঠান। বেঙ্গল শিল্পালয়ে সন্ধ্যা ৬টা।
ঢাকা স্কুল অব ইকোনমিকস: অথনীতির বৈচিত্র্যতা বিষয়ক সেমিনার। বাংলাদেশ ইকোনমিক এসোসিয়েমনের অডিটোরিয়ামে বিকাল ৩টা।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়ন: কারিগরি শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের নব নির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান। শিক্ষা বোর্ড প্রাঙ্গণে বিকাল ৩টা।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে): বন্ধ গণমাধ্যম চালুর দাবিতে অবস্থান কর্মসূচি। জাতীয় প্রেসক্লাব চত্বরে, সকাল ১০টা।
সাইফউদ্দিন আহমেদ মানিক স্মারক বৃত্তি: সাইফউদ্দিন আহমেদ মানিক স্মারক বৃত্তি প্রদান অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে, সকাল ১১টা।
ডিবেট ফর ডেমোক্রেসি: শর্তহীন সংলাপ ও নিরপেক্ষ নির্বাচন শীর্ষক এক ছায়া সংসদ (বিতর্ক)। বসুন্ধরা সিটিতে, সকাল ১১টা।
