অভিনয় ছাড়ছেন মোনালিসা!

আপডেট : ২০ মে ২০১৩, ২১:৩০
দীর্ঘদিন ধরেই নতুন নাটক বা বিজ্ঞাপনের কাজে মডেল-অভিনেত্রী মোনালিসাকে দেখা যাচ্ছে না। তার একমাত্র কারণ বিয়ের পর থেকে অনেকটা নির্বাসনে চলে গেছেন তিনি। নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন। আর ছোট পর্দার নাটক নিয়ে এই ইঁদুর দৌড় থেকেও যেন বাঁচতে চাইছেন এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী। বিয়ের দুইদিন পর মোনালিসা জানিয়েছিলেন, মাস দুয়েক বিরতি নিয়ে ঠিকই আবার আগের মতো নিয়মিতই কাজ করবেন। কাজের ধরনের খানিকটা পরিবর্তন আনারও কথা বলেছিলেন। কিন্তু বিয়ের প্রায় ছয় মাস গড়িয়ে গেলেও কোনো খোঁজ নেই এই তারকার।