সুইজারল্যাণ্ডের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় আলোচনা আজ

আপডেট : ২০ মে ২০১৩, ২১:৩১
বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক আলোচনা আজ ঢাকায় অনুষ্ঠিত হবে। সুইজারল্যান্ডের এসিস্টেন্ট স্টেট সেক্রেটারি বিট নবস ও বাংলাদেশের অতিরিক্ত পররাষ্ট্র সচিব মোস্তফা কামাল নিজ নিজ পক্ষে বৈঠকে নেতৃত্ব দেবেন। দুই দেশের মধ্যে ৪০ বছর ধরে কূটনৈতিক সম্পর্ক চললেও এত দীর্ঘ সময়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়নি। গত বছর ফেব্রুয়ারি মাসে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী নিয়মিত আলোচনার জন্য একটি সমঝোতা চুক্তি সই করেন। চুক্তিতে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে নিয়মিত আলোচনার কথা বলা হয়। সুইস এসিস্টেন্ট স্টেট সেক্রেটারি বিট নবস তিনদিনের সফরে আজ ঢাকা আসছেন। সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাত্ ছাড়াও সুইস সরকারের অর্থায়নে বাস্তবায়নাধীন একটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন।