সংলাপেই সমাধানের পথ বেরিয়ে আসবে

আপডেট : ২০ মে ২০১৩, ২১:৩২
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান সরকারকে উদ্দেশ করে বলেছেন, বিএনপি সংঘাত চায় না, সংলাপে বসুন, সমাধানের পথ বেরিয়ে আসবে। সভা-সমাবেশ এক মাসের জন্য নিষিদ্ধ করায় তিনি সরকারের কঠোর সমালোচনা করে বলেন, একটি গণতান্ত্রিক দেশে অনুমতি নিয়ে রাজনীতি করতে হবে এটা হতে পারে না। বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পথে হেঁটে যাবে। সোমবার ভাসানী মিলনায়তনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশু রোগমুক্তি কামনা করে আয়োজিত এক দোয়া মাহফিলে এসব কথা বলেন ড. আব্দুল মঈন খান। ড. মঈন খান বলেন, জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে।