রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের পাশে জাতীয় দলের ক্রিকেটাররা

আপডেট : ২০ মে ২০১৩, ২১:৪৮
রানা প্লাজার ক্ষতিগ্রস্থদের পাশে এবার দাঁড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। জিম্বাবুয়ে সফরে এক টেস্টের পুরো ম্যাচ ফি’র টাকাটাই ক্রিকেটাররা ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দিবেন। কাল মিরপুর স্টেডিয়ামে অধিনায়ক মুশফিকুর রহিমের নেতৃত্বে বাইশ ক্রিকেটারের উপস্থিতিতে সবাই মিলে এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। জিম্বাবুয়ে সফরে থাকা অবস্থাতেই এই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন ক্রিকেটাররা। প্রথম টেস্টের ম্যাচ ফি বাবদ ক্রিকেটাররা ক্ষতিগ্রস্থদের হাতে প্রায় ৩৬ লাখ টাকা হস্তান্তর করবে বলে জানা গেছে। তবে কখন এবং কিভাবে এই টাকা হস্তান্তর করা হবে সে এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।