নাজমুল হাসান অবশেষে অস্ট্রেলিয়া যাচ্ছেন

আপডেট : ২০ মে ২০১৩, ২১:৪৮
স্পোর্টস রিপোর্টার অবশেষে অস্ট্রেলিয়া যাওয়া চূড়ান্ত হয়েছে পেসার নাজমুল হাসানের। অস্ট্রেলিয়ার চিকিত্সক ডেভিড ইয়ংয়ের কাছেই চিকিত্সা নিবেন নাজমুল। অনেক কাঠখোড় পেরিয়ে অবশেষে নাজমুলের যাওয়া চূড়ান্ত হওয়ায় স্বস্তিও প্রকাশ করেছেন জাতীয় দলের এই বোলার। বিসিবি থেকে জানা গেছে, আগামী ৪ জুন নাজমুল সস্ত্রীক অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা রয়েছে। ৬ জুন ডেভিড ইয়ংয়ের কাছে সময় নেয়া আছে।