পোর্তো গত রবিবার দশজনের প্যাকোস ডি ফেরেইরার সাথে ২-০ গোলে জয়ের মাধ্যমে ২৭তম পর্তুগীজ প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করে। এটি পোর্তোর টানা তৃতীয় শিরোপা। ইউরোপা লিগের রার্নাসআপ বেনফিকা দ্বিতীয়স্থানেই থেকে মৌসুম শেষ করল। টানা তৃতীয়বার তারা দ্বিতীয়স্থানে মৌসুম শেষ করতে বাধ্য হলো। পোর্তো বেনফিকা থেকে এক পয়েন্টে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছে। আবার পোর্তোর কোচ ভিটোর পেরেইরার দ্বিতীয় শিরোপা এটি।
