জিম্বাবুয়ে সফর চলাকালে মুশফিকুর রহিমের হঠাত্ করেই অধিনায়কত্ব থেকে পদত্যাগের পেছনে অভিমান নাকি অন্যকিছু- এর জন্য তদন্ত করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এ কথা বলেন।
জিম্বাবুয়ে থেকে ফিরে বোর্ড সভাপতির সাথে দেখা করেছেন অধিনায়ক মুশফিক। তাদের মধ্যে আলোচনায় উঠে এসেছিল পদত্যাগের বিষয়টি। মুশফিক নাকি বোর্ড সভাপতিকে জানিয়েছেন, অভিমানের কারণে তিনি পদত্যাগ করতে চেয়েছেন। কাল বিসিবি সভাপতি সেই কথাই বলেন, ‘মুশফিক আমাকে দেশে ফিরে বলেছে, অভিমানের কারণে সে পদত্যাগ করতে চেয়েছে। এটা ছিল তার ভুল সিদ্ধান্ত। তবে আমরা এই বিষয়টি বোর্ড সভায় তুলবো। সেখানে তার এই ব্যাপারটি খতিয়ে দেখতে একটা তদন্ত কমিটি করা হবে।’
