জাতীয় দলকে নিয়ে থাইদের উদ্দীপনা

আপডেট : ২১ মে ২০১৩, ২২:০০
ঢাকায় অবস্থানরত থাইল্যান্ডের দর্শকরা গতকাল মাঠ মাতিয়ে রেখেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে থাইল্যান্ডের প্রথম খেলা ছিল বলে ডজনখানেক থাই পতাকা হাতে নেচে গেয়ে সবার দৃষ্টি কেড়েছেন। গালে থাই পতাকা এঁকে, বিভিন্ন রংয়ে সেজে মাঠে এসেছিলেন দলের খেলোয়াড়দের প্রেরণা দিতে। শুধু তাই নয় এএফসির এই বাছাই টুর্নামেন্টের তথ্য সংগ্রহের জন্য থাইল্যান্ড থেকে আটজন সাংবাদিক এসেছেন। এর মধ্যে একজন মহিলা সাংবাদিক। স্থানীয় দর্শকদের উত্সাহ মেয়েদের খেলায় এমন দর্শক হবে সম্ভবত আশা করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এএফসি’র মহিলা এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে বি গ্রুপে প্রথম দিনে প্রায় চার হাজার দর্শক এসেছিলেন মাঠে। ৫০ টাকা টিকিট কিনে মাঠে ঢোকা দর্শকরা বাংলাদেশের মেয়েদের উত্সাহ দিয়েছেন। দর্শকরা বলছেন আমাদের মেয়েরা তো মাত্রই খেলাটা শুরু করেছেন। তাদেরকে আরো সময় দেয়া হলে উন্নতি করবে।