আগারগাঁওয়ে পাসপোর্ট দালাল চক্রের সাত সদস্য গ্রেফতার

আপডেট : ২১ মে ২০১৩, ২২:০০
রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট ভবনের সামনে থেকে দালাল চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন, জাকির হোসেন, নায়েব আলী, জুয়েল আহমেদ, মহাসিন শিকদার, এস এম টুটুল, ছাদেক ও আতিকুর রহমান। র্যাব-২ এর মেজর আনোয়ারুল হক জানান, একটি সংঘবদ্ধ দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় অবস্থান করে পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষকে পাসপোর্ট করে দেয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে পাসপোর্ট প্রদান না করে প্রতারণা করে আসছিল। মঙ্গলবার সকালে পাসপোর্ট ভবনের সামনে থেকে দালাল চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেককে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।