সেনাবাহিনী ফুটবল

চ্যাম্পিয়ন কুমিল্লা অঞ্চল

আপডেট : ২১ মে ২০১৩, ২২:০৪
বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতায় কুমিল্লা অঞ্চল দল চ্যাম্পিয়ন এবং ঢাকা লগ এরিয়া দল রানারআপ হয়েছে। এতে কুমিল্লা অঞ্চল দলের কর্পোরাল তারেক আজিজ শ্রেষ্ঠ খেলোয়াড় এবং ঢাকা লগ এরিয়া দলের সৈনিক এমটি মিনহাজ শ্রেষ্ঠ নবীন খেলোয়াড়ের পুরস্কার পান। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশনের ১২টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। গতকাল মঙ্গলবার যশোর সেনানিবাসে প্রতিযোগিতা শেষে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল রেজানুর রহমান খান, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।- আইএসপিআর