সাবেক প্রতিমন্ত্রী কায়সার জেলে

আপডেট : ২১ মে ২০১৩, ২২:০৪
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারকে কারাগারে পাঠিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। আজ বুধবার তার জামিন আবেদনের ওপর শুনানি হবে। মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। এর আগে গত ১৫ মে সুষ্ঠু তদন্তের স্বার্থে রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের পর এরশাদ সরকারের এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। গত বৃহস্পতিবার তাকে আটকের পর রাজধানীর একটি হাসপাতালে তিনি চিকিত্সাধীন ছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।