বৃহস্পতিবার
নজরুল একাডেমী: নজরুল সঙ্গীত শিল্পী খালিদ হোসেন সংবর্ধনা ও ইয়াসমিন মুশতারী সম্মাননা প্রদান অনুষ্ঠান, বিকাল সাড়ে ৫টা, শিল্পকলা একাডেমীতে। ক্যাম্পেইন ফর ক্লিন এয়ার: জরিপ রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠান, বিকাল ৩টায়, জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে। বাংলাদেশ নিউমিসম্যাটিক কালেক্টরস সোসাইটি: মুদ্রা প্রদর্শনী, সকাল সাড়ে ১০টা, জিপিও অডিটরিয়াম। ডেমোক্রেটিক মুভমেন্ট: হুমকির মুখে গণতন্ত্র ও মৌলিক অধিকার শীর্ষক গোলটেবিল আলোচনা, বিকাল সাড়ে ৩টা, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে। বাঙলার পাঠশালা: হেগেলীয় দর্শনে প্রত্যয় বক্তৃতা, বিকাল ৫টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে। জাসদ: কর্নেল তাহের হত্যার রায়ে সন্তোষ প্রকাশ করে আলোচনা সভা, বিকাল ৪টা, কর্নেল তাহের মিলনায়তনে। ইমপ্রেস টেলিফিল্ম: ৮ম চ্যানেল আই নজরুল মেলা, দুপুর ১২টায়, চ্যানেল আই ভবন।
