ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠানরত এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন চ্যাম্পিয়নশিপের গতকাল অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ভারতের গ্র্যান্ড মাস্টার পরিমার্জন নেগীকে হারিয়েছেন। তৃতীয় জয় পেয়েছেন নিয়াজ। পঞ্চম রাউন্ডের খেলায় নিয়াজ কালো ঘুঁটি নিয়ে ফ্রেঞ্চ ডিফেন্স পদ্ধতি অবলম্বন করে খেলে ৪৫ চালে জয়ী হন। নিয়াজ পাঁচ খেলায় সাড়ে তিন পয়েন্ট পেলেন। মহিলা বিভাগে হেরেই চলেছেন শারমীন সুলতানা শিরিন। গতকাল তিনি ফিলিপাইনের দাবাড়ুর কাছে হেরে যান।
