শাপলা চত্বরে যা ঘটে গেলো?

আপডেট : ২৪ মে ২০১৩, ২১:২২
রাজনৈতিক স্থিতিশীলতাই কাম্য একটি দেশের রাজনৈতিক পরিমণ্ডলে রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসহ বিভিন্ন গোষ্ঠী ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশে আমরা দেখি যে, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে প্রায়ই সশস্ত্র সংঘাত হয়। এর মূল কারণ হচ্ছে অসহনশীল মনোভাব। এছাড়াও একটি দলের সাথে আরেকটি দলের রাজনৈতিক আদর্শ সাংঘর্ষিক। এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা যাবে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হেফাজতে ইসলামের আবির্ভাব প্রথমে ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে দেখা হলেও পরে তাদের কার্যক্রম দেখে মনে হয় যে, তাদের উদ্দেশ্য ধর্মীয় নয়— রাজনৈতিক। শাপলা চত্বরে অনুষ্ঠিত তাদের সমাবেশকে কেন্দ্র করে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনকে কলুষিত করেছে। হেফাজতে ইসলামের কর্মীদের উচিত ছিলো অহিংস আন্দোলনের মাধ্যমে তাদের বিষয়গুলোতে জনগণের সমর্থন আদায় করা। কিন্তু তারা তা না করে যে সহিংস পথ অবলম্বন করেছে তা অত্যন্ত নিন্দনীয়। মো. আল-আমিন ৩য় বর্ষ, ৫ম সেমিস্টার, সংস্কৃত বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় গণতন্ত্রের আত্মচিত্কার আবার শোনা গেল! বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ হলেও বার বার গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছিল। তাই গণতন্ত্রের পরিচয় দিয়ে শুরু করি। Democracy শব্দটি গ্রীক শব্দ Democe এবং cracya হতে এসেছে। অর্থ জনগণের ক্ষমতা। গণতন্ত্রের সর্বাপেক্ষা জনপ্রিয় ও গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছিলেন আব্রাহাম লিংকন। তিনি বলেন, Democracy is the government of the people, by the people, for the people অর্থাত্ মানুষের জন্য মানুষের দ্বারা পরিচালিত মানুষের শাসন ব্যবস্থাই গণতন্ত্র। মূলকথা হলো অধিকাংশের মতামতই গণতন্ত্র। অতীতের সব ঘটনাকে বাদ দিয়ে এবার শাপলা চত্বর জনগণকে তাক লাগিয়ে দিল। প্রথমে শাহবাগ চত্বরে গণজাগরণ মঞ্চ তৈরি করল। এতে কিছু ধর্ম বিদ্বেষী সুযোগের সদ্ব্যবহার করে তারা ৮০-৯০% মুসলমানের দেশে আল্লাহ রাসুলকে নিয়ে যা ইচ্ছা মন্তব্য করল তাতে মুসলমান আলেম-ওলামা গর্জে উঠলো। তারা কোন কোচিং, কোন ব্যাংক, কোন দলের, কোন মিডিয়ার বিরুদ্ধে, কোন নাস্তিকের বিরুদ্ধে নয়— একমাত্র, কেবলমাত্র ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আন্দোলন শুরু করল। সরকার শাহবাগ চত্বরে হাজার হাজার মানুষকে জনগণ মনে করে সব নিরাপত্তা দিল আর শাপলা চত্বরে লাখ-লাখ মানুষকে রাতের অন্ধকারে পুলিশ বাহিনী দিয়ে দুটি টিভি চ্যানেল বন্ধ করে কোন কারিশমার মাধ্যমে শাপলা চত্বর পরিষ্কার করল। তবে আমার মনে হয়, একটি কথা বুঝতে কষ্ট হয়নি এদেশে গণতন্ত্র নিরাপদ নয়। তাই দেশে কি চলছে। গণতন্ত্র কি আর্তচিত্কার করছে নাকি অন্যকিছু হচ্ছে। এম.এন. করিম (টাইফুন) এপ্লায়েড ম্যাথ্ম্যটিক্স, (৩য় বর্ষ) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাপলা চত্বরে সরকার সমাবেশের অনুমতি দিয়ে গণতান্ত্রিক আচরণের পরিচয় দিয়েছে ৬ মে ঢাকার শাপলা চত্বরে লক্ষাধিক লোকের সমাবেশ বাংলাদেশের চলমান রাজনীতিতে এখন আলোচিত ও গুরুত্বপূর্ণ ঘটনা। হেফাজতে ইসলাম নিজেদেরকে অরাজনৈতিক সংগঠন দাবি করলেও তাদের ১৩ দফা মেনে নেয়া মানে বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্রে পরিণত হওয়া। ধর্ম নিরপেক্ষ শক্তির প্রতিনিধিত্বকারী ক্ষমতাসীন আওয়ামী লীগের এ সকল দাবি মেনে নেয়া সম্ভব না হলেও প্রধানমন্ত্রী এ ব্যাপারে সতর্কভাবে সাড়া দেয়। হেফাজতে ইসলামকে মতিঝিল শাপলা চত্বরে সমাবেশের অনুমতি দিয়ে গণতান্ত্রিক আচরণের পরিচয় দিয়েছে। ৬ মে মতিঝিলে সন্ধ্যার পর রাতের আঁধারে গাড়িতে, ব্যাংকে এবং রাস্তায় ফুটপাতের দোকানে আগুন কারা দিল তা বোঝা গেল না। ধরে নিচ্ছি, হেফাজত এই ধ্বংসযজ্ঞ করেনি। তবুও যেহেতু তাদের সমাবেশের সময়েই এগুলো হয়েছে সেহেতু এগুলোর দায় তাদের উপরই বর্তায়। তারা ১৩ দফা দাবি মানতে সরকারকে বাধ্য করতে চেয়েছিল। কিন্তু রাষ্ট্রের শক্তির কাছে তারা আত্মসমর্পণ করল। ঝরে গেল কিছু নিরীহ প্রাণ। স্পষ্ট হল সরকারের দ্বিমুখী আচরণ। শেষ হয়ে গেল গণজাগরণ মঞ্চ ও হেফাজতের রাজনৈতিক খেলা। পরিশেষে আমি বলব, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত না দিয়ে ধর্মকে সুন্দরভাবে পালন করাই শ্রেয়। কতিপয় উচ্চাভিলাসীর জন্য দেশে যে বিশৃঙ্খলা তা থেকে নিস্তার পেতে হলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। মোছা. নুরারী আক্তার নিপা ১ম বর্ষ, ভাষা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী ৫ মে মতিঝিল শাপলা চত্বরে যা ঘটেছে তাহলো একটি কল্পনাহীন নাটক আমি আমার পিতা থেকে শুরু করে বিভিন্ন জেলার আত্মীয়-স্বজনদের কাছ থেকে শুনেছি বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলেই যুদ্ধ অপরাধী ছিল। আর তখন ১০ জানুয়ারি বাংলার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান দেশে এসে সকল যুদ্ধ অপরাধীকে ক্ষমা করে দেন। তাহলে কি বঙ্গবন্ধু দেশের কল্যাণ চেয়েছিলেন না? তিনি একজন দেশের নায়ক হিসাবে জনগণের শান্তি প্রতিষ্ঠার জন্য ক্ষমা করে দেন। তা নিয়ে এখন আবার নতুন করে বিচার হচ্ছে কেন? যুদ্ধ অপরাধীর বিচার বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অহংকার। তবে স্বচ্ছ নিরপেক্ষ এবং দেশের সকল যুদ্ধ অপরাধীর বিচার হতে হবে। কয়েক মাস আগে বিভিন্ন দৈনিক পত্রিকায় দেখেছি যে, যারা যুদ্ধ করে দেশ স্বাধীন ও বীর উত্তম খেতাব লাভ করেছে তার হলো রাজাকার। আর যারা রাজাকার তারা হলো বীর মুক্তিযোদ্ধা। এখন প্রশ্ন হলো কে রাজাকার? কে মুক্তিযোদ্ধা? আমরা নতুন প্রজন্ম কিভাবে জানব? আর কত আমরা বির্তক দেখব, আর কবে আমরা স্বাধীনতার মূল লক্ষ্যে ফিরে যাব? যাদের বিচার শুরু হয়েছে তারাই কি বাংলার অপরাধী? ৫ মে শাপলা চত্বরে যা ঘটেছে তা জনগণের অন্তরে ছিল অকাল্পনিক দৃশ্য আর সরকারের অন্তরে ছিল অবাস্তবকে বাস্তব করবে। নাজিম উদ্দিন বি.এস.এস অনার্স ৩য় বর্ষ, সমাজ বিজ্ঞান ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, গাজীপুর