শাপলা চত্বরে যা ঘটে গেলো

আপডেট : ২৬ মে ২০১৩, ২১:২৬
শাপলা চত্বরে যা ঘটল, জাতির জন্য তা এক অশনি সংকেত একটি উদার গণতান্ত্রিক শোষণমুক্ত অসামপ্রদায়িক রাষ্ট্র গঠনের জন্য ৩০ লাখ প্রাণের বিনিময়ে বাঙালি ছিঁড়েছে পাকিস্তানের নাগপাশ। দীর্ঘ পথ পরিক্রমার পর ’৭১-এর ঘাতক দালালদের বিচারের সময় সৃষ্টি হয় নতুন প্রজন্মের গণজাগরণ মঞ্চ। কিন্তু কিছু নাস্তিক ব্লগারের কটু মন্তব্যে ক্ষিপ্ত হয়ে ধর্মীয় নেতৃবৃন্দ গঠন করেন হেফাজতে ইসলাম নামক অরাজনৈতিক সংগঠন। পেশ করা হয় ১৩ দফা দাবি, যা অসামপ্রদায়িক দেশ গঠনের অন্তরায়। তাদের আন্দোলনের এক পর্যায়ে ৫ মে ঢাকা অবরোধের পরে তারা অবস্থান নেন ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের শাপলা চত্বরে। ফলশ্রুতিতে স্থবির হয়ে পড়ে কর্মমুখর রাজধানী। হঠাত্ করেই তারা শান্তিপূর্ণ অবস্থান ছেড়ে নামে ধ্বংসযজ্ঞে। ব্যাপক ধ্বংসযজ্ঞ ও অগ্নিসংযোগে শাপলা চত্বর পরিণত হয় রণক্ষেত্রে। আলোচনায় ব্যর্থ হয়ে সরকার রাতের আঁধারে পুলিশবাহিনী অভিযান চালায় যখন মিডিয়ার অনুপ্রবেশ ছিল নিষিদ্ধ, রাস্তার লাইট ছিল বন্ধ যা জনমনে প্রশ্ন দেখা দেয়। পাল্টাপাল্টি বক্তব্যে জাতিকে দ্বিধাবিভক্ত করার অপচেষ্টা চলেছে, ভবিষ্যতে ধর্মীয় নেতাদের যেমন কর্মসূচি নির্ধারণে সতর্ক হতে হবে ঠিক তেমন সরকারকেও সকল নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও এই ধরনের প্রশ্নবিদ্ধ অভিযান থেকে বিরত থাকতে হবে। নতুবা দেশের অগ্রযাত্রা বারংবার ব্যাহত হবে, সৃষ্টি হবে প্রতিবন্ধকতা। চন্দন মিত্র পশুপালন অনুষদ (প্রথম বর্ষ) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ শাপলা চত্বর ও হেফাজতে ইসলাম গত ৫ মে মতিঝিল শাপলা চত্বরের ঘটনাটি গোটা জাতিকে স্তম্ভিত, অবাক ও বিস্মিত করেছে। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী হেফাজতে ইসলাম নগরীর ৭টি পয়েন্টে সংগঠিত হয়ে অবস্থান ধর্মঘটের ডাকের মাধ্যমে রাজধানীকে সমগ্র দেশের সাথে বিচ্ছিন্ন করে দেবার লক্ষ্যে কার্যপরিচালনা করে। এতে সরকারের পক্ষ থেকে অনুরূপ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে দেখা যায়নি। আইন ও রক্ষা বাহিনীকে নিরব দর্শকের ভূমিকা পালন করতে দেখা গিয়েছে। বেলা বাড়ার সাথে সাথে হেফাজতে ইসলামের চিত্র পাল্টে যেতে দেখা যায়। সরকারের পক্ষ থেকে অনুরূপ বাধা প্রদানে উদ্যোগ দেখতে পাওয়া যায়নি। অতঃপর হেফাজতের একটি অংশকে পুরানো পল্টন ও বায়তুল মোকাররম অঞ্চলে হঠাত্ করে বিশৃঙ্খল হয়ে পড়তে দেখা যায়। তারা ব্যাপকভাবে ভাংচুর ও অগ্নি সংযোগের মাধ্যমে আইনরক্ষা বাহিনীর সাথে সংঘাতে জড়িয়ে পড়ে। যার ফলশ্রুতিতে ধ্বংস, হত্যা, অগ্নিসংযোগ ও জনগণের ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। অনেকটা বাধ্য হয়েই জনগণের যানবাহন রক্ষা ও দেশ রক্ষার তাগিদে সরকারকে পরিস্থিতির সামাল দেবার পদক্ষেপ নিতে হয়। এতে পুলিশ বাহিনী চরম দক্ষতার পরিচয় দেয় কেননা তারা অনুরূপ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করেই অতি সুকৌশলে গভীর রাতে হেফাজতে ইসলাম জমায়েত ভেঙ্গে দিয়ে শাপলা চত্বর তথা ঢাকা নগরী ত্যাগ করতে বাধ্য করে। বিরোধী দলের পক্ষ থেকে অবশ্য এর তীব্র প্রতিবাদ জানানো হয়। তারা দাবি করে হেফাজতে ইসলামের এই সমাবেশ বানচাল করতে সরকার চরম নিষ্ঠুরতার পরিচয় দেয় এবং এতে অসংখ্যা লোকের প্রাণহানি ঘটে যা মোটেও সত্য নয়। মো. আবুবক্কর সিদ্দীক এম,বি,এ (আইবিএ, রাজশাহী বিশ্ববিদ্যালয়) রাজশাহী শাপলা চত্বরের ঘটনা অগ্রহণযোগ্য ৬ মে ঢাকার শাপলা চত্বরে লক্ষাধিক মানুষের সমাবেশ বাংলাদেশের চলমান রাজনীতির বর্তমানে একটি আলোচিত এবং গুরুত্বপূর্ণ ঘটনা। আমার প্রশ্ন হলো; হেফাজতে ইসলাম কাদের সৃষ্টি? গণজাগরণ মঞ্চ; নাকি অন্য কোন দলের? তাদের দাবি ছিল নাস্তিক ব্ল¬গারদের শাস্তি নিশ্চিত করা। ৫ এবং ৬ মে শাপলা চত্বরেরে ঘটনা অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়। সরকার সর্বক্ষেত্রে বলেছে যে, ওটা ছিল হেফাজতীদের তাণ্ডব, দোকানপাট পুড়িয়েছে, আগুন জ্বালিয়েছে, কুরআন পুড়িয়েছে। কিন্তু কোনো নিরপেক্ষ তদন্ত হয়নি, কোনো বিচার-আচার হয়নি । হেফাজতের কর্মীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শাপলা চত্বরে অবস্থান করার ঘোষণা দিল। কিন্তু আমাদের ক্ষমতাসীন দল তাদের ওপর রাতের অন্ধকারে নির্বিচারে গুলি চালিয়ে ছত্রভঙ্গ করল। সরকারের মন্ত্রীরা বা দলের নেতারা এক-একবার এক-এক রকম বক্তব্য দিচ্ছেন। কোনটি যে সঠিক আমজনতা বুঝছে না। ক্ষমতাসীন দল একতরফাভাবে হেফাজতে ইসলামের ঘাড়ে দোষ চাপাচ্ছেন কেন? যারা আমাদের প্রিয় নবীকে নিয়ে কটাক্ষ করবে তাদের শাস্তি হেফাজতে ইসলাম কেন; সবাই চাইবে। যেখানে ৯০ শতাংশ মানুষ মুসলিম। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে মুসলমানরা তা বরদাস্ত করবে না। তাই বলব- ধর্মীয় অনুভূতিতে আঘাত না দিয়ে কিভাবে ধর্মকে সুন্দরভাবে পালন করা যায় সেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। যেহেতু আমাদের দেশ গণতান্ত্রিক। একটি গণতান্ত্রিক দেশে সকল মানুষের কথা বলার অধিকার অবশ্যই আছে। কিন্তু একটি গণতান্ত্রিক দেশে হেফাজতে ইসলামের ওপর যে আচরণ সরকার করেছে সত্যিই তা দুঃখজনক এবং মর্মান্তিক। মো. সফিউল আলম (টিপু), বি.এস.এস, শেষবর্ষ, পল্লবী ডিগ্রি কলেজ, ঢাকা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত শাপলা চত্বর গত ৫ মে হেফাজত ইসলামের ঢাকা অবরোধ ও শাপলা চত্বরের সমাবেশ ছিল শান্তিপূর্ণ। এই শান্তিপূর্ণ সমাবেশকে বানচাল করার জন্য সরকার মরিয়া হয়ে ওঠে। দূর-দূরান্ত থেকে আসা নিরীহ আলেমরা ঢাকার বিভিন্ন পয়েন্টে হামলার শিকার হন। হেফাজতে ইসলাম তাদের শান্তিপূর্ণ সমাবেশ আল্লামা শাহ আহমদ শফী সাহেবের উপস্থিতি ও ঘোষণার মাধ্যমে শেষ করতে চেয়েছিল। সরকার হেফাজত ইসলাম ভীতির কারণে তাদের অবস্থান সহ্য করতে পারলো না। মিয়া মোহাম্মদ সুলতান এলএল.বি, (১ম বর্ষ) সেন্ট্রল ল’ কলেজ, বিজয়নগর, ঢাকা