শাপলা চত্বরে যা ঘটে গেলো

আপডেট : ২৯ মে ২০১৩, ২১:০৮
আমরা সংঘাত চাই না, স্বচ্ছতা চাই গণতান্ত্রিক এ দেশে গণতান্ত্রিক উপায়ে সমাবেশের অনুমতি দিয়ে অগণতান্ত্রিক পন্থা কোন তৌহিদী জনতা আশা করে না। আমার কথা হলো: সে যে দলের হোক না কেন, গণতান্ত্রিক দেশ হিসেবে তার মত প্রকাশের স্বাধীনতা থাকে। সেদিন হেফাজত না হয় তাদের মতটা প্রকাশ করেছিলো। তাই হেফাজতে ইসলামের গণতান্ত্রিক পাওনা এটাই ছিলো? স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রায় ৮০ হাজার টিয়ার শেল, ৬০ হাজার রাবার বুলেট, ১৫ হাজার শটগানের গুলি এবং ১২ হাজার সাউন্ড গ্রেনেড ব্যবহূত হয়। হেফাজতে ইসলামের ১৩ দফা মেনে নেয়া মানে বাংলাদেশ একটি পূর্ণ ইসলামী রাষ্ট্রে পরিণত হওয়া। ধর্মনিরপেক্ষ শক্তির প্রতিনিধিত্বকারী ক্ষমতাসীন আওয়ামী লীগের এ সকল দাবি মেনে নেয়া সম্ভব না। আমরা সংঘাত চাই না, স্বচ্ছতা চাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি সরকারের সুবুদ্ধির উদয় হোক। এম,এম, মিজান বিন মানসুর অর্থনীতি বিভাগ, শেষ বর্ষ, সরকারী কবি নজরুল কলেজ, ঢাকা পরিস্থিতির নির্মম শিকার হেফাজতে ইসলাম গত ৫ মে দিনটি ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কালো অধ্যায়। যারা আমাদের প্রিয় নবীকে গালি দিয়েছে, ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে উপহাস করেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব। সে দায়িত্ববোধ থেকেই হেফাজতের ১৩ দফা আন্দোলন। গণতান্ত্রিক রাষ্ট্রে যেকোন নাগরিকের মতামত ব্যক্ত করা এবং শান্তিপূর্ণ উপায়ে অন্যায়ের প্রতিবাদ করার অধিকার রয়েছে। হেফাজতের আন্দোলন ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ— যা তারা ৫ এপ্রিল ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলে শান্তিপূর্ণ সমাবেশ করে প্রমাণ করেছে। এরই ধারাবাহিকতায় ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচিও ছিল শান্তিপূর্ণ। আমরা কোন মিডিয়ায় দেখতে পাইনি যে হেফাজতের মূল ধারার সাথে সম্পৃক্ত কওমী মাদ্রাসার কোন ছাত্র ফুটপাতে আগুন দিয়েছে বা রাস্তার গাছ কাটায় অংশগ্রহণ করেছে। প্রত্যক্ষদর্শী অনেকে বলেছে, যারা ফুটপাতে আগুন দিয়েছে তাদেরকে দেখে হেফাজতের কর্মী মনে হয়নি। তারপরও কেন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ নিরস্ত্র ইসলামপ্রিয় জনগণের উপর রাতের আঁধারে বিদ্যুত্ বন্ধ করে মিডিয়াকর্মীদের সরিয়ে সরকার এমন সাঁড়াশী অভিযান চালাবে তা বোধগম্য নয়। যেখানে ‘গণজাগরণ মঞ্চ’ নামে মাসের পর মাস একটি গোষ্ঠী লাগাতার অবস্থান করতে পারে, সেখানে ইসলাম ও রাসূলের বিরুদ্ধে কটূক্তিকারীদের শাস্তির দাবিতে একদিনও অবস্থান করতে না দিয়ে সরকারের দ্বৈত আচরণের শিকার হবে তা হেফাজতকর্মীরা আদৌ প্রত্যাশা করেনি। মো. আব্দুল কাদির বি,এ অনার্স (৪র্থ বর্ষ) ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাপলা চত্বরে কে বা কারা ঘটালো সেই সংঘাত? আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক দেশে মত প্রকাশের অধিকার সকল সুনাগরিকের সমান। কিন্তু বর্তমানে স্বাধীন এই দেশের গণতন্ত্র আজ সংঘাতময় পরিস্থিতির সম্মুখীন। গত ৫ মে ঢাকার শাপলা চত্বরে এই স্বাধীন দেশেরই ইসলামী আন্দোলনের কওমী মাদ্রাসা ভিত্তিক ‘হেফাজতে ইসলাম’ নামক একটি সংগঠন ইসলাম ও মহানবীকে নিয়ে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির জন্য শান্তিপূর্ণ মহাসমাবেশ ডাকে। যা আমরা এর আগেও এই একই স্থান থেকে তাদের সেই শান্তিপূর্ণ কর্মসূচি প্রত্যক্ষ করেছি। কিন্তু ৫ মে তাদের শান্তিপূর্ণ সমাবেশের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই দেশেরই কিছু স্বার্থান্বেষী চক্র হেফাজতকর্মীদের সরলতার সুযোগ নিয়ে শান্তিপূর্ণ সমাবেশকে প্রশ্নের সম্মুখীন করে। ফলে হেফাজত নেতা-কর্মী ও সাধারণ জনগণের মধ্যে বিরাজ করে এক অস্বস্তিকর পরিবেশ। এই সুযোগে স্বার্থান্বেষী চক্বর ধ্বংসাত্মককার্যে লিপ্ত হয়। ধ্বংস করে ঢাকার বায়তুল মোকাররমের আশেপাশের এলাকার দোকানপাট। পুড়িয়ে দেয়া হয় পবিত্র কোরআনসহ অসংখ্য মালামাল। দোষ চাপানো হয় হেফাজত নেতা-কর্মীদের উপর। যা গণতন্ত্রের চর্চা পরিপন্থি। এম, নাজমুল ইসলাম প্রাক্তন ছাত্র এম,এ, সামাদ টেকনিক্যাল এন্ড বি,এম কলেজ, হান্ডিয়াল, চাটমোহর, পাবনা শাপলা চত্বরই বাংলাদেশের বর্তমান গণতন্ত্রের প্রতিচ্ছবি বাংলাদেশ উদার গণতান্ত্রিক দেশ। তবে এই কথাটি শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ। বাস্তবিক অর্থে এর বৈসাদৃশ্যই পাওয়া যায়। এর প্রকৃষ্ট উদাহরণ গত ৫ মে শাপলা চত্বর। মতামত প্রকাশ মানুষের সামাজিক ও রাজনৈতিক অধিকার, তাহলে কেন লাখ লাখ আলেমদের উপর এমন নির্যাতন করা হল? কোন প্রকার রাজনৈতিক ফায়দা লুটার উদ্দেশ্য তো তাদের ছিল না। তারা এসেছিল নাস্তিক ব্লগারদের শাস্তির দাবিতে— যারা ইসলাম ধর্ম ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদকে (স.) কটূক্তি করেছিল। তবে কেন তাদের রাতের আধারে হামলা করলো। এখানে সরকারি মতাদর্শের অনুসারী না হলে সংবাদ মাধ্যমগুলোর প্রচার বন্ধ করে দেয়া হয়। আর এসব সংবাদ গ্রহণ করে প্রতিনিয়তই সাধারণ জনগণ বিপাকে পড়ছে। তবে আমার মনে হয় গণতান্ত্রিক দেশ হিসেবে এই পন্থায় বেশিদূর এগোনো যাবে না। মারুফ আহমেদ বিএসএস (১ম সেমিস্টার) রাষ্ট্রবিজ্ঞান ঢাকা বিশ্ববিদ্যালয়