বাংলাদেশ শিশু একাডেমী থেকে রিকশায় বাসায় ফিরছি। শাহবাগ গণজাগরণ মঞ্চের কাছে আসতেই তরুণ বয়সী রিকশাওয়ালাটা কেমন যেন টগবগিয়ে ওঠে। বলে- কাকু একটা খবর জানতে চাই। বললাম, হ্যাঁ, বলো। কি জানতে চাও তুমি? যাদের নিয়ে গণজাগরণ মঞ্চ বলছে তাদের কি ফাঁসি হয়ে গেছে? আর ক-তে কাদের মোল্লার খবরটা কি?
ফাঁসি হয়নি। আইনী প্রক্রিয়া চলছে। যা অনেক সময়ের প্রয়োজন হয়। আর কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে সরকার আপিল করেছে। দেখা যাক। কি হয়?
কাকু সামনে তো নির্বাচন। যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে না পারে। তা হলে, তবে যে দলই ক্ষমতায় আসুক, ওদের ফাঁসি হবেই হবে। ওদেরকে কেউ রক্ষা করতে পারবে না। কারণ ওদের পাপ পর্বতসমান। অসংখ্য মানুষকে হত্যা করেছে। নির্যাতন করেছে। হাজার হাজার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। হেন এমন কোনো খারাপ কাজ নেই যা ওরা করেনি। তবে দীর্ঘ বিয়াল্লিশটি বছর বাঙালিরা ধৈর্য ধারণ করে সয়ে আসছেন, কিন্তু আল্লাহ সইবেন না। ওদের ফাঁসি হবেই হবে।
আজকের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সবাই গভীর আগ্রহ নিয়ে সুখবরের প্রতীক্ষায় থাকে। কারণ দুঃসংবাদ শুনতে আর ভালো লাগে না। দুঃসংবাদ সংবাদপত্রে পড়তেও আর ভালো লাগে না। চারদিকে আজ দুঃসংবাদের ছড়াছড়ি।
আমার মনে হয় রিকশাওয়ালার কথাগুলো আজকের সারাটা দিনের জন্য একটা উত্তম সুসংবাদ। তার দৃঢ় মনোবল ও গভীর আত্মবিশ্বাস আমাকে শুধু অবাক করেই দেয়নি। আমার মনে হাজারো প্রশ্নের সৃষ্টি করে দেয়। কারণ আজকের দিনে আত্মবিশ্বাসী মানুষের সংখ্যা খুবই কম। বিশ্বাসের মাঝে অন্যরকম একটা ব্যাপার আছে। তবে গুজবটা অনেক মানুষেই বিশ্বাস করে। আর একটা ডাঁহা মিথ্যে সাজিয়ে-গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে পারলে তা আরো বেশি বিশ্বাস করে। এই প্রবণতাটা রাজনীতিবিদদের মাঝেই সবচেয়ে বেশি।
গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি হল স্বাধীনতা। (অ্যারিস্টটল, গ্রিক দার্শনিক) এই কথাটি যত না মানে বিরোধী দল তার চেয়ে হাজারো গুণ বেশি মানে সরকারি দল। কারণ এই কথাটির মাধ্যমে নিজেদের উদারতাকে যেভাবে উপস্থাপন করা যায়। তা অন্য কোনো উক্তির মাধ্যমে মোটেই সম্ভব নয়। যেমন সরকারি দলের নেতারা প্রতিনিয়তই গর্ব করে বলে থাকেন। বাংলাদেশের প্রতিটি নাগরিক যেমন করে স্বাধীনতা ভোগ করেছে। ঠিক তেমনই স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন মিডিয়াগুলো। আজকের দিনে কোনো ঘটনাই আড়াল করা সম্ভব নয়। দর্শক সরাসরি লাইফ দেখছে। যেখানে গোপন করার কোনো সুযোগ নেই।
আর বিরোধী দলের নেতার ভাষ্য- আমরা যেভাবে গণতন্ত্র বিশ্বাস করি এবং গণতন্ত্রের রীতিনীতি মেনে চলি সরকার যদি তার এক ফোটাও মেনে চলত এ দেশে শান্তির নহর বয়ে যেত। আজকের প্রেক্ষাপটে দেশে কোথাও গণতন্ত্রের লেশমাত্র নেই। স্বাধীনতার ছোঁয়া নেই। সর্বত্র চলছে অগণতান্ত্রিক আচরণ। তাদের যা ইচ্ছে হচ্ছে তাই অবলীলায় করে যাচ্ছে। কোনো নিয়ম-কানুন বা আইনের তোয়াক্কা করছে না। সরকারের যে বাহিনীর লোকজন জনগণের জানমাল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত তাদের হাতে হতাহত হচ্ছে সাধারণ জনগণ। আর সরকারের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, বিরোধী দলকে দমন করা বা নিশ্চিহ্ন করে দেয়া ছাড়া তাদের অন্যকোনো কাজ নেই। তবে সরকারি দলের জানা উচিত তারা যতবেশি দমন-পীড়ন, নির্যাতন, মানুষ হত্যা করবে তত বেশি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে আসছে। তারা ফের ক্ষমতায় আসতে পারবে না। আর বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধী দলের দাবি একটাই- তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। তারা কোনো অবস্থাতেই এই সরকারের অধীনে পাতানো নির্বাচনে যাবে না। আর জনগণের এই দাবি আদায় করে ছাড়বেই তারা। কারণ জনগণের আন্দোলন কখনো বৃথা যেতে পারে না। ঠিক এই দুর্বার আন্দোলটাই করেছিল আওয়ামী লীগ। আর তাদেরই আন্দোলনের ফসল এই তত্ত্বাবধায়ক সরকার।
রাজনীতিতে ভুল হতে পারে কিন্তু একই ভুল বার বার হবে এটা ঠিক নয়। ১৯৯৬ সালে বিএনপিও ভেবেছিল আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করে ক্ষমতায় এসে যতদিন টিকে থাকা যায়, ততদিনই লাভ। কিন্তু তারা কতটুকু করতে পেরেছিল। আর বর্তমানে আওয়ামী লীগই কতটুকু পারবে। এটাই চরম সত্য। যে রাজনীতিবিদরা নিজেরা নিজেদের ভেতরে থাকেন না, তাদের আত্মবিশ্বাসও অনেক কম। অথচ একজন রিকশাঅলার আত্মবিশ্বাস কত গভীর।
লেখক :শিশু সাহিত্যিক
