বনশ্রী থেকে শিবিরের ৪ নেতা গ্রেফতার

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:০৪
রাজধানীর বনশ্রী থেকে ইসলামী ছাত্র শিবিরের চার নেতা গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন শিবিরের দফতর সম্পাদক আতিকুর রহমান, আন্তর্জাতিক বিভাগের সম্পাদক মহসেনুল কবির, শিবির নেতা ফাহিম ও ইয়াসিন। মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম শুক্রবার তাদেরকে গ্রেফতার করে।