বনলতা ট্রেনে টিকেটের সঙ্গে খাবার বাদ, কার্যকর ১৮ মে

আপডেট : ১০ মে ২০১৯, ১৯:৪১

অবশেষে রাজশাহী-ঢাকা-রাজশাহী বিরতিহীন ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের টিকেটের সঙ্গে বাধ্যতামূলক খাবারের মূল্য আদায়ের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। আগামী ১৮ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। 

বৃহস্পতিবার কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী খাবারের দাম বাদ দিয়ে এসি চেয়ারে ভাড়া ৭২৫ এবং শোভন চেয়ারের ভাড়া ৩৭৫ টাকা পুনঃ নির্ধারণ করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন: তাদের মেরুদণ্ড সোজা করেছে মেরুদণ্ডহীন প্রাণী

উল্লেখ্য, শুরু থেকে বনলতা এক্সপ্রেসের টিকিটের সঙ্গে বাধ্যতামূলক খাবারের মূল্য বাবদ ১৫০ টাকা করে আদায় করা হচ্ছিল। খাবারে দেওয়া হচ্ছিল একটি করে সিঙ্গাড়া, বার্গার, আপেল, এক পিস কেক ও ৫০০ মিলি লিটারের এক বোতল পানি। এছাড়া খাবারের মান নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ ছিল। ফলে খাবার বাধ্যতামূলক না করে চাহিদা ভিত্তিক সরবরাহ করার দাবি ছিল।

ইত্তেফাক/অনি