প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

আপডেট : ০২ জুন ২০১৩, ১৯:৫৯
দ্বিতীয় অধ্যায়: এবাদত সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রশ্ন: সাওমের মাসকে ফজিলতের দিক দিয়ে কয় ভাগে বিভক্ত করা হয়েছে ? উত্তর: সাওমের মাসকে ফজিলতের দিক দিয়ে তিনভাগে বিভক্ত করা হয়েছে । প্রথম অংশ রহমতের , দ্বিতীয় অংশ মাগফিরাতের এবং তৃতীয় অংশ নাজাতের। প্রশ্ন: জাকাত কাকে বলে ? উত্তর: জাকাত আরবি শব্দ। জাকাত শব্দের অর্থ- পরিচ্ছন্নতা,পবিত্রতা ও বৃদ্ধি। মুসলমানদের নিসাব পরিমাণ ধন-সম্পদের একটি নির্দিষ্ট অংশ বছর পূর্তিতে আল্লাহ তায়ালার নির্ধারিত খাতসমূহে ব্যয় করাকে জাকাত বলে। প্রশ্ন: হজ কাকে বলে ? উত্তর: হজ শব্দের অর্থ-ইচ্ছা করা,সংকল্প করা,কোনো সম্মানিত স্থান দর্শনের সংকল্প করা। ইসলামি শরিয়তের পরিভাষায় আল্লাহ তায়ালার নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে,বিশেষ অবস্থায় ,নির্দিষ্ট স্থানে নির্ধারিত সময়ে, নির্দিষ্ট কতগুলো অনুষ্ঠান পালন করাকে হজ বলে। প্রশ্ন: হজের ফরজ কয়টি ও কী কী ? উত্তর:হজের ফরজ ৩টি:১.ইহরাম বাঁধা ২.আরাফাতের ময়দানে অবস্থান করা ৩.তওয়াফে জিয়ারত করা। প্রশ্ন:কুরবানি কাকে বলে ? উত্তর: কুরবানি শব্দের অর্থ নৈকট্য ,ত্যাগ, উত্সর্গ। আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ত্যাগের মনোভাব নিয়ে ১০ জিলহজ হতে ১২ জিলহজ পর্যন্ত সময়ের মধ্যে গৃহপালিত হালাল পশু আল্লাহ নামে উত্সর্গ করাকে কুরবানি বলে। প্রশ্ন: আকিকা কাকে বলে ? উত্তর:‘ আকিকা ’শব্দের অর্থ ভাঙ্গা, কেটে ফেলা । ইসলামি শরিয়তের পরিভাষায় সন্তান জন্মের সপ্তম দিনে সন্তানের কল্যাণ ও হিফাজতের কামনায় আল্লাহর ওয়াস্তে কুরবানির মতো কোনো গৃহপালিত হালাল পশু জবাই করাকে আকিকা বলে। শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন: ইসলামের ....স্তম্ভের একটি হলো হজ। উত্তর: ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হলো হজ। প্রশ্ন: হজ জীবনে .... ফরজ। উত্তর: হজ জীবনে একবার ফরজ। প্রশ্ন: কাবা .... ঘর। উত্তর: কাবা আল্লাহর ঘর। প্রশ্ন:পৃথিবীর প্রাচীনতম এবাদতখানা....। উত্তর: পৃথিবীর প্রাচীনতম এবাদতখানা কাবা। প্রশ্ন: হজ বিশ্ব মুসলিমের....। উত্তর: হজ বিশ্ব মুসলিমের মহাসম্মেলন। প্রশ্ন: হজ মানুষের অতীত জীবনের ....ধুয়েমুছে সাফ করে দেয়। উত্তর: হজ মানুষের অতীত জীবনের গুনাহগুলোকে ধুয়েমুছে সাফ করে দেয়। প্রশ্ন: হজের প্রথম ফরজ হলো....। উত্তর: হজের প্রথম ফরজ হলো ইহরাম বাঁধা। প্রশ্ন: ইহরাম বাঁধা অবস্থায় ....কাপড় পরা যাবে না। উত্তর: ইহরাম বাঁধা অবস্থায় রঙিন কাপড় পরা যাবে না। প্রশ্ন: হজের তৃতীয ফরজ হলো ....জিয়ারত করা। উত্তর: হজের তৃতীয ফরজ হলো তওয়াফে জিয়ারত করা। নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর প্রশ্ন: ইসলামের কয়টি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত ? ক. দুইটি খ. তিনটি গ. চারটি  পাঁচটি প্রশ্ন: হজ জীবনে কতবার ফরজ ?  একবার খ. দুইবার গ. তিনবার ঘ.চারবার প্রশ্ন: কাবাঘরকে কী বলা হয় ? ক.রাসুলের ঘর আল্লাহর ঘর গ.নবিদের ঘর ঘ. ইব্রাহিম (আ) এর ঘর প্রশ্ন:পৃথিবীর প্রাচীনতম এবাদতখানা কোনটি ?  কাবা খ.মসজিদে নববি গ.বাইতুল আকসা ঘ. বাইতুল ইজ্জাহ প্রশ্ন: হজ বিশ্ব মুসলিমের কী স্বরূপ ? ক.স্বার্থপরতার প্রতীক খ.আভিজাত্যের প্রতীক গ.বৈষম্যের প্রতীক  মহাসম্মেলন প্রশ্ন: হজ মানুষের জীবন থেকে অতীত জীবনের কী ধুয়েমুছে সাফ করে দেয় ?  গুনাহগুলোকে খ. ভালো আমলকে গ. ভালো শিক্ষাকে ঘ. ভালো কাজ করার ইচ্ছা প্রশ্ন: হজের প্রথম ফরজ কোনটি ?। ইহরাম বাঁধা খ.তওয়াফ করা গ.আরাফায় অবস্থান করা ঘ. কুরবানি করা প্রশ্ন: ইহরাম বাঁধা অবস্থায় কোন ধরনের কাপড় পরা যাবে না? ক. মোটা কাপড় খ. মিহি কাপড় গ. গরম কাপড়  রঙিন কাপড় প্রশ্ন: হজের তৃতীয ফরজ হলো.কোনটি ? ক.ইহরাম বাঁধা তওয়াফে জিয়ারত করা গ.আরাফায় অবস্থান করা ঘ. কুরবানি করা প্রশ্ন: হজ শব্দের অর্থ কী ? ক.বাঁধা দেয়া খ. ঐচ্ছিক ইচ্ছা করা ঘ. সম্মান প্রশ্ন: সংকল্প করা নিচের কোনটির অর্থ ? ক. জাকাত খ. সাওম গ. সালাত  হজ প্রশ্ন: হজের নির্দিষ্ট সময় বলতে বোঝায় - ৮-১২ জিলহজ খ. ৮-১৩ জিলহজ গ. ৭-১২ জিলহজ ঘ. ৯-১২ জিলহজ প্রশ্ন: হজ কার ওপর ফরজ ?  সুস্থ,প্রাপ্ত বয়স্ক ,বুদ্ধিমানও সামর্থ্যবান নর-নারীদের ওপর খ. সুস্থ,প্রাপ্ত বয়স্ক ,বুদ্ধিমানও সামর্থ্যবান ও সমাথ্যহীন সকল নর-নারীদের ওপর গ. সুস্থ,প্রাপ্ত বয়স্ক , পাগল ও সামর্থ্যবান সকল নর-নারীর ওপর ঘ. সুস্থ-অসুস্থ,প্রাপ্ত বয়স্ক ,বুদ্ধিমানও সামর্থ্যবান নর-নারীদের ওপর প্রশ্ন:একবারের বেশি যতবার হজ করা হবে তা কী হিসাবে গণ্য হবে ? ক. ফরজ খ. ওয়াজিব গ. সুন্নত  নফল প্রশ্ন: ‘আল্লাহর উদ্দেশ্যে বায়তুল্লাহ শরিফের হজ পালন করা মানুষের ওপর অবশ্য কর্তব্য;যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে।’ এটি কোন সুরায় বলা হয়েছে ? ক. আলে ইমরান: ৯৬  আলে ইমরান: ৯৭ গ.আল বাকারা : ৯৭ ঘ.আন নিসা :৯৭ প্রশ্ন: হজ কাদের ওপর ফরজ ? বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার দৈহিক ক্ষমতা ও ফিরে আসা পর্যন্ত পরিবারের যাবতীয় ব্যয়ও যাতায়াত খরচ বহনে সক্ষম খ. বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার দৈহিক ক্ষমতা ও ফিরে আসা পর্যন্ত নিজের যাবতীয় ব্যয়ও যাতায়াত খরচ বহনে সক্ষম গ. বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার দৈহিক ক্ষমতা ও ফিরে আসা পর্যন্ত পরিবারের যাবতীয় ব্যয়ও যাওয়ার খরচ বহনে সক্ষম ঘ. বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার দৈহিক ক্ষমতা প্রশ্ন: মহিলা হাজী হলে সাথে কী রাখতে হবে ? ক একটি ধারালো অস্ত্র  একজন পুরুষ সফর সঙ্গী গ. একটি ব্যাগ ঘ. আত্ম রক্ষার জন্য যেকোনো ধরনের অস্ত্র প্রশ্ন: মহিলা হাজীর সাথে সফর সঙ্গী কে হতে পারবে ? চাচা খ.চাচাতো ভাই গ. খালাতো ভাই ঘ. সহপাঠী প্রশ্ন: বিশ্ব মুসলিমের কেবলা কোনটি ? ক. বাইতুল মোকাররম খ. বাইতুল আকসা গ. বাইতুল মামুর  কাবা প্রশ্ন:নিচের কোনটি হজের একটি গুরুত্বপূর্ণ দিক ? ক.বিশ্বজনীন ভ্রাতৃত্ব ও সাম্রজ্যবাদের অনুপ্রেরণা যোগায় লাখো মুসলিমের সাথে পরিচয়ের মাধ্যম গ.শক্তির মহড়া ঘ. অবাধ্যতার প্রমাণ