ইরানের সঙ্গে মতানৈক্য কাটাতে আলোচনায় বসবেন আফগান তালেবানের তিন সদস্য। তালেবানের পক্ষ থেকে সেই কথা স্বীকার করে বলা হয়েছে, তিনি তালেবান গ্রুপের তিন নেতাকে সেই আলোচনায় অংশ নেয়ার জন্য বাছা হয়েছে। ইরানের ওই প্রতিনিধি দলে রয়েছেন সৈয়দ তায়েব আঘা, মৌলবি সাহাবুদ্দিন দিলওয়ার এবং শের মহম্মদ আব্বাস স্তানাকজাই। তালেবান সূত্রে জানা গেছে, আলোচনাকারীরা ইরানের প্রতিনিধিদের সঙ্গে ভবিষ্যতে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। তালেবানের শীর্ষনেতারা সবুজ সঙ্কেত দিলেই ওই প্রতিনিধিরা শুক্রবার ইরানের উদ্দেশে রওনা দেবে না। — খবর বর্তমান পত্রিকার
