মানিক মিয়া স্মরণ সভা

আপডেট : ০৩ জুন ২০১৩, ২১:৪৫
বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ ও আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো. ফয়েজ উল্লাহর সভাপতিত্বে আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি এমএ মজিদ ভুলু মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলম, সহ-সভাপতি হাবিবুর রহমান ঝন্টু প্রমুখ বক্তব্য রাখেন।—প্রেস বিজ্ঞপ্তি