ইসলাম ও নৈতিক শিক্ষা
আ.জ.ম. সাখাওয়াত্ হোসাইন (নূমান)
সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
পিলখানা, ঢাকা,
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়। আজ তোমাদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।
পাঠ:নারীর মর্যাদা
১। নারীকে পুরুষের সমমর্যাদা দেয়া হয়েছে কোন ধর্মে?
ক) হিন্দু খ) মুসলিম গ) বৌদ্ধ ঘ) খৃস্টান
২। কোন সমাজে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়ার ঘৃণ্য প্রথা চালু ছিল?
ক) সমগ্র আরব খ) প্রাচীন আরব
গ) আধুনিক আরব ঘ) সমগ্র বিশ্ব
৩। “মায়ের পদতলে সন্তানের বেহেশত”- হাদীসটি কোন গ্রন্থে বর্ণিত আছে?
ক) বুখারী খ) মুসলিম গ) তিরমিযি ঘ) নাসায়ি
৪। আল্লাহ তা’আলা বলেন, “তারা (স্ত্রীরা) তোমাদের ভূষণ আর তোমরা (স্বামীরা) তাদের ভূষণ”- কোন সূরায় বর্ণিত আছে?
ক) আল বাকারা-১৮৭ খ) আহযাব-৭৪
গ) হাদীদ-১৭ ঘ) তাহরীম-২১
৫। মহানবী (স.) কোন ভাষণে নারীদের অধিকার সম্পর্কে সচেতন থাকতে বলেছেন?
ক) নবুওয়তের ভাষণ খ) হিজরতের ভাষণ
গ) হুদায়বিয়ার সন্ধির ভাষণ ঘ) বিদায় হজ্বের ভাষণ
৬। “তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় কর। কেননা তোমরা আল্লাহর সাথে অঙ্গীকারাবদ্ধ হয়ে তাদের গ্রহণ করেছ”- হাদীসটি কোন গ্রন্থে বর্ণিত আছে?
ক) তিরমিযি খ) ইবনে মাজাহ
গ) আবু দাউদ ঘ) মুসলিম
৭। ইসলাম নারীকে কোন কোন ব্যক্তির সম্পদে উত্তরাধিকারী করেছেন?
ক) পিতা খ) স্বামী গ) পিতা ও স্বামী ঘ) কারো না
৮। নারী জাতি কোন সময় পুরুষের সমমর্যাদা লাভ করে?
ক) প্রাচীন যুগে খ) মধ্যযুগে গ) মহানবী (স.)-এর আবির্ভাবের পর ঘ) কুরআন- হাদীসের ব্যাখ্যা জানার পর
৯। নর-নারীর প্রয়োজনীয় বিদ্যা অর্জন করা কী?
ক) ফরজ খ) ওয়াজিব গ) সুন্নাত ঘ) মুস্তাহাব
১০। নারীর অধিকার সম্পর্কে পবিত্র কুরআনে কোন সূরা অবতীর্ণ হয়?
ক) আল বাকারা খ) আন-নিসা
গ) আন-নাসর ঘ) আন-নামল
১১। “নারীদের তেমনি ন্যায়সংগত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের”- কোন সূরায় বর্ণিত আছে?
ক) আল মায়িদা-১১১ খ) হুদ-৭৮
গ) আল কাসাস-৯৮ ঘ) আল বাকারা-২২৮
১২। ইসলাম নারীদের কিভাবে বাইরে বের হয়ে কাজ করার অনুমতি দিয়েছে?
ক) অশালীন পোশাকে খ) পর্দা রক্ষা করে
গ) শিক্ষকের কথামত ঘ) পিতা-মাতার কথামত
১৩। নারীদের জন্য পর্দার বিধান মেনে চলা কী?
ক) ফরজ খ) ওয়াজিব গ) সুন্নাত ঘ) মুস্তাহাব
উত্তর :পাঠ:নারীর মর্যাদা
১। খ ২। খ ৩। ঘ ৪। ক ৫। ঘ ৬। ঘ ৭। গ ৮। গ ৯। ক ১০। খ ১১। ঘ ১২। খ ১৩। ক
পাঠ:সমাজসেবা
১। মানবকল্যাণ ও উন্নয়নের জন্য গৃহীত সকল কর্মসূচিকে কী বলা হয়?
ক) দেশপ্রেম খ) মহানুভবতা
গ) সমাজসেবা ঘ) স্বার্থপরতা
২। “এবং তাদের (ধনীদের) ধন-সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতের হক”— কোন সূরায় বর্ণিত আছে?
ক) আল যারিয়াত-১৯ খ) ত্বাহা-১৪
(গ) সাফফাত-১৮ ঘ) আল ফুরকান-২১
৩। গ্রামের উন্নয়নের বিরাট বাধা হচ্ছে গ্রামের মানুষের —
i) নিরক্ষরতা ii) কুসংস্কার iii) অভাব
কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪। বড় অভিশাপ কোনটি?
ক) হিংসা ও ক্রোধ খ) গীবত ও ঘৃণা
গ) দরিদ্রতা ও লজ্জা ঘ) অজ্ঞতা ও নিরক্ষরতা
৫। গ্রামে-গঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা কোন ধরনের কাজ?
ক) প্রচারমূলক খ) প্রাতিষ্ঠানিক
গ) সমাজসেবামূলক ঘ) শিক্ষামূলক
৬। সমাজকে অশিক্ষা ও নিরক্ষতার হাত থেকে রক্ষার জন্য মহান আল্লাহ কোন সূরায় নির্দেশ দিয়েছেন?
ক) আদিআত খ) ইখলাস গ) ইনফিতর ঘ) আলাক
৭। “পাঠ কর তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন”—কোন সূরায় বর্ণিত আছে?
ক) আলাক-১ খ) আহযাব-৭
গ) ফাতির-১৩ ঘ) মুজাদালাহ-১৪
৮। “জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের ওপর ফরয”— কার বাণী?
ক) আল্লাহ খ) মহানবী (স.)
গ) হযরত আবু বকর (রা.) ঘ) হযরত আলী (রা.)
৯। সমাজ সংশোধনমূলক প্রতিটি কাজই কিসের অন্তর্ভুক্ত?
ক) রাজনীতি খ) অর্থনীতি গ) নেতৃত্ব ঘ) সমাজসেবা
১০। “ফিতনা (বিশৃংখলা) হত্যা অপেক্ষা গুরুতর”— এটি কার বাণী?
ক) আল্লাহ খ) মহানবী (স.)
গ) আরবি প্রবাদ ঘ) জ্ঞানীদের
উত্তর :সমাজসেবা ১. গ ২. ক ৩. খ ৪. ঘ ৫. গ ৬. ঘ ৭. ক ৮. খ ৯. ঘ ১০. ক
অনুশীলন পাতা সম্পর্কে আপনার যেকোনো পরামর্শ জিজ্ঞাসা ও মতামত জানাতে
ফোন ০১৭১৪৭০৫৭২৭ অথবা ই-মেইল [email protected]
