ইউজিসি পদক পেলেন ২৩ গবেষক

আপডেট : ০৪ জুন ২০১৩, ২১:২৯
দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৩ জন কৃতী গবেষককে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অ্যাওয়ার্ড (ইউজিসি অ্যাওয়ার্ড) প্রদান করা হয়েছে। মৌলিক ও উদ্ভাবনীমূলক গবেষণা প্রবন্ধ ও বইয়ের জন্য গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে তাদের এ পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. একে আজাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. এম মুহিবুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ইমেরিটাস এবিএম হোসেন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য প্রফেসর ড. শরীফ এনামুল কবীর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আব্দুল্লাহ আল ফারুক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রঞ্জিত কুমার বিশ্বাস, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক ড. পারভীন ফাতিমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. মো. আওয়াল হোসেন মোল্লা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ড. মো. আবুল কাশেম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. মোহাম্মদ আবুল হাসনাত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ড. মো. শাহাদত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ড. মোহাম্মদ ইদ্রিস মিয়া, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ড. মো. সোহেল রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডা. ফাউজিয়া হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. খন্দকার ইফতেখার ইকবাল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ড. নাহিদ ফেরদৌসী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এএফএম মাসউদ আখতার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. মো. আবুল কালাম আজাদ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ড. বসন্ত কুমার বর্মণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মো. আবু বিন হাসান সুসান, সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যা-লয়ের ড. খন্দকার মো. মমিনুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. সৈয়দ রাসেল কবীর ও ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।