বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি মতিঝিলস্থ মোহামেডান স্পোর্টিং ক্লাব পরিদর্শন করেন। গতকাল বিকালে ক্লাবের ডাইরেক্টর ইনচার্য লোকমান হোসেন বিসিবি সভাপতিকে অভ্যর্থনা জানান। ক্লাবের সভা কক্ষে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। ক্লাব সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন ক্লাবের পরিচালক সারোয়ার হোসেন। এসময় বিসিসির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরি সুজন, মোহামেডানের হকি কমিটির চেয়ারম্যান শফিউল্লাহ আল মুনীরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিসিবি সভাপতি খেলাধুলা নিয়েও আলোচনা করেন। লোকমান হোসেন বিসিবি সভাপতিকে ক্লাবের বিভিন্ন স্যুভেনির উপহার দিয়েছেন। পরে ক্লাবের অফিস রুম এবং খেলোয়াড়দের ডাইনিং হল, খেলোয়াড়দের আবাসন ব্যবস্থা এবং কনফারেন্স হল পরিদর্শন করেন। কনফারেন্স রুমে সাবেক ফুটবলার মো. কায়কোবাদসহ অন্য সাবেক ফুটবলারদের সাথেও বিসিবি সভাপতি শুভেচ্ছা বিনিময় করেন। তিনি ক্লাবের বর্তমান উন্নয়ন কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেন। এরপর বিসিবি সভাপতি বঙ্গবন্ধু স্টেডিয়ামে সিসিডিএম অফিস পরিদর্শন করেন।
