২০১৪ সালে এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবল চ্যাম্পিয়নশীপের আসিয়ান জোনের এফ গ্রুপে বাছাই পর্বে বাংলাদেশের অভিযান শেষ। সোমবার মিয়ানমারে শেষ ম্যাচে বাংলাদেশ ০-২ গোলে হেরেছে ইন্দোনেশিয়ার কাছে। শেষ ম্যাচে নিজেদের উজাড় করে দিয়েছিল বাংলাদেশের ছেলেরা। কিন্তু হার এড়াতে পারেনি তারা। ৬ ও ৫৪ মিনিটে দুটি গোল হজম করেছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা।
বাংলাদেশের গ্রুপে সব মিলিয়ে ছয়টি দল। বাংলাদেশ পাঁচ ম্যাচ খেলে দুটি ড্র এবং তিন ম্যাচ হেরেছে। অভিযানের প্রথম ম্যাচে কম্বোডিয়ার বিরুদ্ধে ড্র দিয়ে শুরু হয়েছিল। এরপর লাওসের কাছে ৫-১, থাইল্যান্ডের কাছে ৪-০ হার ও সিঙ্গাপুরের সাথে ১-১ গোলে ড্র করে এবং সোমবার শেষ ম্যাচ ইন্দোনেশিয়ার কাছে ২-০ গোলে হারল। এক সময় এএফসির এই খেলাটি ছিল ফুটবল উত্সব। এখন সেটি বাদ দিয়ে প্রতিযোগিতামূলক লড়াই হিসাবে শুরু করেছে এএফসি।
