শিরোপার দুয়ারে চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারা

আপডেট : ০৪ জুন ২০১৩, ২২:০১
বাংলাদেশে চ্যাম্পিয়নশীপ লিগে শিরোপার জন্য লড়াই করছে উত্তর বারিধারা ক্লাব, চট্টগ্রাম আবাহনী। গতকাল বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লিগে হ্যাটট্রিক করেও ম্যাচ জিততে পারেনি উত্তর বারিধারা ক্লাব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে উত্তর বারিধারা ক্লাব ৩-৩ গোলে ড্র করেছে ফরাশগঞ্জের সাথে। বারিধারা জীবন হ্যাটট্রিক করেন। ফরাশগঞ্জের রিপন, শফিক, সুজন গোল করেন। তবে এই ম্যাচ নিয়ে পাতানো খেলার অভিযোগ রয়েছে বলে বাফুফে সূত্রে জানা গেছে। রহমতগঞ্জ মৌখিকভাবে গতকাল বিকালে বাফুফের কাছে পাতানো খেলার অভিযোগ করেছে বলে জানা গেছে। উত্তর বারিধারা ক্লাবের এক খেলা কম নিয়ে ১৩ খেলায় ২৪ পয়েন্ট এবং দুই ম্যাচ কম নিয়ে অফিস দল অগ্রণী ব্যাংক ১২ খেলায় ২৪ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে। পেছনে রয়েছে রহমতগঞ্জ। ১২ খেলায় ১৮ পয়েন্ট তাদের। হাতে রয়েছে দুই ম্যাচ। পেশাদার লিগে উঠবে দু’টি দল।