বার্সেলোনায় যাবেন তিন সাঁতারু

আপডেট : ০৪ জুন ২০১৩, ২২:০২
স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হবে বিশ্ব সাঁতার। ১৬-২৪ আগস্ট অনুষ্ঠিতব্য এই সাঁতারে বাংলাদেশের তিন সাঁতারু অংশগ্রহণ করবেন। সোমবার সাঁতারুদের নাম চূড়ান্ত করে ঘোষণা দিয়েছে সাঁতার ফেডারেশন। তিনজনই নৌবাহিনীর সাঁতারু। এরা হলেন মাহফিজুর রহমান সাগর, অনিক ইসলাম, মাহফুজা খাতুন শিলা। বিশ্ব সাঁতার ছাড়াও নানজিং এশিয়ান গেমস সাঁতারে অংশগ্রহণ করার জন্য দল ঘোষণা করা হয়েছে। চীনের নানজিংয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ইউথ এশিয়ান গমেস সাঁতার। এখানে দুজন সাঁতারু অংশগ্রহণ করবেন। বিকেএসপির আসিফ রেজা এবং নৌবাহিনীর নাজমা খাতুন। নৌবাহিনীর সুইমিংপুলে জাতীয় দলের সাঁতারুদের প্রশিক্ষণ হবে বলে ফেডারেশন জানিয়েছে।