সানসাইন কেবলস ফুটবল লিগ শুরু

আপডেট : ০৪ জুন ২০১৩, ২২:০২
সানসাইন কেবলস তৃতীয় বিভাগ ফুটবল লিগ গতকাল কমলাপুর স্টেডিয়ামে শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে মাতুয়াইল উদয়ন সংসদ ২-০ গোলে হারিয়েছে যাত্রাবাড়ির নাসরিন একাডেমিকে। রুবেল এবং ওমর ফারুক গোল করেন। কমলাপুর স্টেডিয়ামের মাঠ ভালো না। মাঠের কোনো উন্নতি হয়েছে বলে দেখে মনে হলো না। এবড়ো থেবড়ো মাঠে খেলা শুরু হয়েছে। বৃষ্টির মধ্যেও মাঠের সবুজাভ নেই। ঘাষ কাটাও হয়নি ভালো ভাবে। এমন মাঠেই খেলা শুরু হয়েছে।