কোরিয়া অ্যাম্বাসেডর কাপ তায়কোয়ানডো কাল শুরু

আপডেট : ০৫ জুন ২০১৩, ২১:৩৯
ঢাকাস্থ দক্ষিণ কোরিয়ান দূতাবাসের অর্থায়নে কোরিয়া অ্যাম্বাসেডর কাপ তায়কোনডো চ্যাম্পিয়নশিপ আগামীকাল শুক্রবার শুরু হবে। দুই দিনের এই লড়াই অনুষ্ঠিত হবে জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে। আয়োজক তায়কোনয়াডো ফেডারেশন জানিয়েছে, বাংলাদেশ কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর উপলক্ষে দক্ষিণ কোরিয়া দূতাবাস এর অর্থায়ন করছে। এ উপলক্ষে গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের নিচ তলায় সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা বলেন, পাঁচ লাখ ২০ টাকা বাজেটের টুর্নামেন্টে দক্ষিণ কোরিয়া দূতাবাস দিয়েছে প্রায় সাড়ে তিন লাখ টাকা। পুরুষ ও মহিলা মিলিয়ে ২৬টি ওজন শ্রেণিতে খেলা হবে। বিভিন্ন জেলা, সার্ভিসেস দল, ক্লাবসহ ২২টি দলের ২৫০ জন পুরুষ ও ২০০ জন মহিলা খেলোয়াড় অংশগ্রহণ করবে। এবার নিয়ে ষষ্ঠবার অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টটি। অন্যান্যবার কোরিয়ান কাপ নামে অনুষ্ঠিত হলেও এবার এর নামকরণ হয়েছে কোরিয়া অ্যাম্বাসেডর কাপ তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ নামে।