আসুস পণ্যের বাংলাদেশের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে রাজধানী ঢাকার বাইরের জেলা শহরগুলোতে চলছে ‘আসুস সামার ফেস্টিভাল ২০১৩’। ১ জুন থেকে শুরু হওয়া মাসব্যাপী এই ক্যাম্পেইন উপলক্ষে আসুস নোটবুক ও ট্যাবলেট পিসি কিনলেই ক্রেতারা পাচ্ছেন একটি স্ক্র্যাচ কার্ড। স্ক্র্যাচ কার্ডে উপহার হিসেবে রয়েছে নোটবুক, ট্যাবলেট পিসি, মোবাইল ফোন, রেইন কোর্ট, টি-শার্ট বা মাউস। এই অফার শুধুমাত্র নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বগুড়া, ফেনী, রংপুর, রাজশাহী এবং যশোর জেলায় অবস্থিত গ্লোবাল ব্র্যান্ডের শাখাসমূহ এবং তাদের ডিলার প্রতিষ্ঠানগুলোতে কার্যকর থাকবে। ফেস্টিভাল চলবে ৩০ জুন পর্যন্ত।
