সুয়ারেজের গোলে উরুগুয়ের জয়

আপডেট : ০৬ জুন ২০১৩, ২১:৫৮
স্ট্রাইকার লুইস সুয়ারেজের গোলে গত বুধবার মন্টেভিডিওতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে উরুগুয়ে ১-০ গোলে হারায় ফ্রান্সকে। ৪৬ মিনিটে ডিয়েগো ফোরলানের বদলি হিসেবে মাঠে নামেন। তিনি মাঠে নামার পর উরুগুয়ের খেলার গতি পাল্টে যায়। চার মিনিট পরেই ম্যাক্সি পেরেইরার অবদানে গোল করেন বিতর্কের তুঙ্গে থাকা লিভারপুল তারকা সুয়ারেজ। সফরকারী ফ্রান্স প্রথমার্ধে দাপুটে ফুটবল উপহার দিলেও পরের অর্ধে তারা সেটা ধরে রাখতে পারেনি। সুয়ারেজ মাঠে নামায় উরুগুয়ে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। এই জয়ে আরো আত্মবিশ্বাসী হয়ে উঠলো উরুগুয়ে। আগামী সপ্তাহে বিশ্বকাপ ২০১৪ আসরের বাছাই ম্যাচ রয়েছে তাদের ভেনেজুয়েলার সাথে। তারপর রয়েছে কনফেডারেশন কাপ। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ের জন্য যা বড় চ্যালেঞ্জ। এছাড়া এদিকে ফ্রান্স আগামী রবিবার ব্রাজিলের সাথে প্রীতি ম্যাচ খেলবে।