আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপের চূড়ান্ত পর্বের জন্য আজ শুক্রবার বিশ্ব জুড়ে যে ২৫টি বাছাই খেলা অনুষ্ঠিত হবে তাতে ফুটবলামোদীদের নজর কাড়বে আর্জেন্টিনা ও কলম্বিয়ার লড়াইটি। ধারণা করা হচ্ছে এ প্রান্তিকের বাছাই খেলাগুলো অনুষ্ঠিত হলে দক্ষিণ আমেরিকা থেকে কারা চূড়ান্ত পর্বে যাচ্ছে তা পরিষ্কার হয়ে যাবে।
