মডেলিং দিয়ে শুরু করলেও পরবর্তীতে ফিল্মেই ক্যারিয়ার গড়ার প্রাণান্ত চেষ্টা করেন রুমানা। সর্বশেষ সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘হূদয়ে একাত্তর’ নামের চলচ্চিত্রে কাজ করেন অভিনেতা ইমনের বিপরীতে। এছাড়া প্রথমদিকে শাকিবের বিপরীতে অভিনয় করলেও পরবর্তীতে খুব একটা চলচ্চিত্রে প্রথম সারির নায়িকা হিসাবে অভিনয়ের সুযোগ আসেনি। এছাড়া বর্তমান সময়ে হাতের বেশকিছু চলচ্চিত্র ছাড়াও আবারো টিভি নাটকে ঝুঁকছেন তিনি।
ক্যারিয়ার প্ল্যান প্রসঙ্গে রুমানা বলেন, ‘আমি আমার নিজের মতো করেই এগুনোর চেষ্টা করেছি। ইচ্ছে আছে আগামীতে বড় বাজেটের কিছু চলচ্চিত্রে কাজ করার। কারণ এখনকার চলচ্চিত্রের পরিবেশ আবারো অনুকূলে এসেছে। এছাড়া ঈদে বেশকিছু ভিন্ন ধারার চরিত্রেও কাজের ইচ্ছে আছে।’
