হোসে মরিনহোর শ্যেন দৃষ্টিতে পড়েছেন এবার চেলসি অধিনায়ক জন টেরি। পর্তুগীজ এই কোচ জানিয়েছেন, তার পূর্বসূরি রাফা বেনিতেজের মতো চলতি মৌসুমেও টেরি নিজেকে বেঞ্চে বসা দেখতে পেতে পারেন।
মরিনহো বলেছেন, তিনি মেধা, খেলাগুলোয় দেখানো নৈপুণ্য এবং অনুশীলন চলাকালে মনোভঙ্গী মিলিয়েই খেলোয়াড় বাছাই করেন। রিয়াল মাদ্রিদে থাকাকালে তিনি এর আগে স্পেন ও স্পানিশ ক্লাবটির অধিনায়ক ইকার ক্যাসিয়াসকেও গত মৌসুমে বসিয়ে রাখেন।
এ ব্যাপারে তিনি স্পেনের টেলিভিশন প্রোগ্রাম পুন্টা পেলোটাকে বলেন, ‘আমি এমন একজন কোচ যে কিনা মেধাকেই গুরুত্ব দেই। যাকেই আমার সেরা মনে হবে সে খেলবে, কোন মর্যাদা কিংবা অতীত বিবেচনা ছাড়াই। কারো খেলা নির্ভর করবে অনুশীলনের উপর। এটাই স্বাভাবিক পরিস্থিতি।’
তিনি আরো বলেন, ‘সেজন্যই আমার জন্য ইন্টার মিলানে দারুণ কল্পনাশক্তির খেলোয়াড় ম্যাতেরাজ্জিকে বেঞ্চে বসিয়ে রেখেছিলাম। কিংবা এই যেমন বেনিতেজ এ বছর চেলসিতে টেরিসে বসিয়ে রেখেছিল। সমর্থকরা ভাবতে পারে যে, ইকার লোপেজের চাইতে ভাল। আমি সেটা মানি, কিন্তু এটাও মনে রাখতে হবে যে, আমিই হলাম কোচ। যদি তারা খেলতে পারে কিংবা না পারে, তবে সেটা খেলোয়াড়ের সমস্যা।’
