জবসইনবিডি’র ২য় বর্ষপূর্তিতে অনলাইন কুইজ প্রতিযোগিতা

আপডেট : ০৮ জুন ২০১৩, ১৯:২৪
জব পোর্টাল জবসইনবিডি’র দ্বিতীয় বর্ষপূর্তিতে ইন্টারনেট সিকিউরিটি ক্যাসপারস্কি ল্যাব এবং অরেঞ্জবিডি লিমিটেডের সৌজন্যে আয়োজন করা হয়েছে অনলাইন কুইজ প্রতিযোগিতা ‘ক্লিক অ্যান্ড উইন’। ৩ জুন থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ১৬ জুন পর্যন্ত। কুইজে অংশগ্রহণকারী সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রথম বিজয়ীকে শচীন টেন্ডুলকার স্বাক্ষরিত ক্রিকেট ব্যাট, দ্বিতীয় বিজয়ীকে একটি ইউ-ট্যাব, তৃতীয় বিজয়ীকে একটি স্মার্টফোনসহ পাঁচজনকে পুরস্কৃত করা হবে। www.jobsinbd.com সাইটে এবং http://goo.gl/RsQDa লিংক থেকে ‘কুইজ বুক’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে অংশ নেওয়া যাবে এই কুইজ প্রতিযোগিতায়।