ব্যবসায় নীতি ও প্রয়োগ
মো: কবির হোসেন (সুজন),প্রভাষক
ব্যবস্থাপনা বিভাগ, নিখুঞ্জ মডেল কলেজ, ঢাকা
যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পদের তুলনায় দায়ের পরিমান বেশি হয়ে যায় তখন আদালত কর্তৃক ঘোষিত দায় পরিশোধে অক্ষম ব্যক্তি বা প্রতিষ্ঠাকে দেউলিয়া
বলা হয়।
এইচ এস সি পরীক্ষার ব্যবসায় নীতি ও প্রয়োগ
অধ্যায়ের পাঠদান শেষে কতিপয় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো:
প্রিয় শির্ক্ষাথীবৃন্দ ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ের দ্বিতীয়পত্রে ব্যাংকিং অংশে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক জ্ঞান অধ্যায় পাঠদান শেষে তোমাদের সুবিধার্থে কতিপয় জ্ঞানমূলক প্রশ্ন বের করা হল। উক্ত জ্ঞানমূলক প্রশ্ন থেকে কিছু প্রশ্ন বহুনির্বাচনি জ্ঞানমূলক অংশে আসতে পারে, কিছু প্রশ্ন অনুধাবন মূলক প্রশ্নে রুপান্তর করা যেতে পারে এবং কিছু প্রশ্ন দিয়ে উদ্দীপক তৈরী করা যেতে পারে। উক্ত উদ্দীপক থেকে আবার জ্ঞানমূলক উত্তর বের করা যেতে পারে। সেই হিসাবে প্রতিটি অধ্যায়ের খুব সীমিত জ্ঞান মূলক প্রশ্ন উদ্দীপক তৈরী করার জন্য নির্বাচন করা যেতে পারে। তার মানে আমরা এটাই বুঝতে পারলাম প্রতিটি অধ্যায় পাঠদান শেষে আমরা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নসমূহ বের করে ফেলবো এবং এই সব জ্ঞানমূলক প্রশ্ন থেকে আমরা কিছু প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্নে এবং তথ্যবহুল বিশ্লেষণাত্নক কিছু জ্ঞানমূলক প্রশ্ন থেকে উদ্দীপক এবং উদ্দীপক থেকে প্রয়োগ ও উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্ন এবং এই সব প্রশ্নের জ্ঞানমূলক উত্তর এবং অধ্যায়ের পঠিত জ্ঞান থেকে জ্ঞান স্তরের পরবর্তী স্তরসমূহের বিশ্লেষণ জানতে পারব। উদাহরণ হিসাবে ব্যাংক কী ? এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন। ঠিক এই জ্ঞানমূলক প্রশ্নকে অনুধাবন করতে চাইলে হবে, ব্যাংক বলতে কি বুঝায় ? আবার এই ব্যাংকের জ্ঞানমূলক উত্তর দিয়ে একটি পূর্ণাঙ্গ উদ্দীপক তৈরী করা যাবে। তার মানে দাঁড়ালো জ্ঞানমূলক প্রশ্ন সকল প্রশ্ন এবং ঘটনার কেন্দ্র বিন্দু। আর তাই নিম্নোক্ত জ্ঞানমূলক প্রশ্নসমূহ তোমাদের জন্য উপস্থাপন করা হল । এর থেকে পরবর্তীতে কিছু জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে আমরা উদ্দীপক তৈরী করার চেষ্টা করব বলে আশা রাখি।
০১. কোনটিকে অর্থনীতির জীবনীশক্তি বলা হয় ?
উত্তর: ব্যাংকে অর্থনীতির জীবনীশক্তি বলা হয়।
০২. কোনটিকে ব্যাংকের জননী বলা হয় ?
উত্তর: মুদ্রা বা অর্থকে ব্যাংকের জননী বলা হয়।
০৩.দেউলিয়া কী ?
উত্তর: যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পদের তুলনায় দায়ের পরিমান বেশি হয়ে যায় তখন আদালত কর্তৃক ঘোষিত দায় পরিশোধে অক্ষম ব্যক্তি বা প্রতিষ্ঠাকে দেউলিয়া বলা হয়।
০৪. কোন দুটি বিপরীত ধর্মী বৈশিষ্টের প্রয়োজনে ব্যাংক ব্যবস্থার উত্পত্তি ঘটেছে ?
উত্তর: একটি হলো অর্থের নিরাপত্তা অপরটি হলো ঋণের আবশ্যকতা।
০৫.বিনিময় প্রথার অসুবিধা দূর করার জন্য কিসের প্রচলন হয়েছে ?
উত্তর:বিনিময় প্রথার অসুবিধা দূর করার জন্য মুদ্রার প্রচলন হয়েছে।
০৬.উপাসনালয় ব্যাংক ব্যবস্থার উদ্ভব ঘটেছে কোন সভ্যতায় ?
উত্তর: উপাসনালয় ব্যাংক ব্যবস্থার উদ্ভব ঘটেছে ব্যাবিলনীয় সভ্যতায়।
০৭. শান্সী ব্যাংক কোন সভ্যতায় গড়ে উঠেছিল ?
উত্তর; শান্সী ব্যাংক চৈনিক সভ্যতায় গড়ে উঠেছিল।
০৮. আধুনিক ব্যাংক ব্যবস্থার যাত্রা শুরু হয়েছিল কোন শতকে ?
উত্তর: আধুনিক ব্যাংক ব্যবস্থার যাত্রা শুরু হয়েছিল সপ্তদশ শতকে।
০৯. পূর্বসূরী কী ?
উত্তর: ব্যাংক ব্যবস্থা গড়ে তুলতে যে সব শ্রেণি বিশেষ ভূমিকা রেখেছিল তাদেরকে পূর্বসূরী বলা হয়।
১০. আধুনিক ব্যাংকের পূর্বসূরী কারা ?
উত্তর: আধুরিক ব্যাংকের পূর্বসূরী হলো স্বর্ণাকার, মহাজন ও ব্যবসায়ী শ্রেণি।
১১. জমা রশিদ কোন শ্রেণির পূর্বসূরী বা সম্প্রদায় ব্যবহার করত ?
উত্তর: জমা রশিদ স্বর্ণকার শ্রেণির পূর্বসূরীরা
ব্যবহার ব্যবহার করত।
১২. চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক কি কি ?
উত্তর : চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক হলো সোনালী ব্যাংক লি:, রূপালী ব্যাংক লি:, অগ্রণী ব্যাংক লি: এবং জনতা ব্যাংক লি:।
১৩. ব্যাংক কী ?
উত্তর: ব্যাংক বলতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদিত এমন একটি আর্থিক মধ্যস্থ কারবারী প্রতিষ্ঠানকে বুঝায় যা জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে, আমানতি অর্থের নিরাপত্তা বিধান করে এবং প্রয়োজনে উক্ত অর্থ ফেরত দেয়।
১৪. ব্যাংকার কে ?
উত্তর: যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ অথবা প্রতিষ্ঠান অথবা মালিক ব্যাংকিং ব্যবসায় প্রত্যক্ষ ভাবে জড়িত থাকেন তাকে বা তাদেরকে ব্যাংকার বলা হয়।
১৫. ব্যাংকিং কী ?
উত্তর: ব্যাংক তার ব্যবসায়িক প্রয়োজনে জনসাধারণের কাছ থেকে চলতি, সঞ্চয়ী ও স্থায়ী হিসাবে আমানত গ্রহণ, আমানতি অর্থ পরিশোধ, ঋণদান, বিলের বাট্টা করণ, একস্থান থেকে অন্য স্থানে অর্থ প্রেরণ, আমানতি অর্থের নিরাপত্তা বিধান সংক্রান্ত যে সকল সমষ্টিক কাজক্রম সম্পাদন করে তাকে ব্যাংকিং বলা হয়।
১৬. ব্যাংক কিভাবে মুনাফা অর্জন করে ?
উত্তর: ব্যাংক স্বল্প সুদে বা লাভে জন সাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং অধিক সুদে বা লাভে জনসাধারনকে ঋণ প্রদান করে এই দুইয়ের পার্থক্য থেকে মুনাফা অর্জন করে।
অনুশীলন পাতা সম্পর্কে আপনার যেকোনো পরামর্শ জিজ্ঞাসা ও মতামত জানাতে
ফোন ০১৭১৪৭০৫৭২৭ অথবা ই-মেইল [email protected]
