সিএম মিরাজুল ইসলাম
লেখক নলেজপিডিয়া
ইউনিট-খ ও ঘ
১.বাংলাদেশের প্রথম ‘আইটি ভিলেজ’ কোথায় নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে?
ক. সিলেট খ. গাজীপুর
খুলনা ঘ. ঢাকা
২. ২০১২ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতার ৯০ বছর পূর্তি পালিত হয়?
ক. সঞ্চিতা বিদ্রোহী
গ. অগ্নিবীনা ঘ. বিষেরবাঁশি
৩. জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে বর্তমানে শীর্ষ দেশ কোনটি?
ক. পাকিস্তান খ. যুক্তরাষ্ট্র
গ. বৃটেন বাংলাদেশ
৪.জাতিসংঘে বর্তমানে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে?
ক. সালমা খান খ. ইসমাত জাহান
ড. এ কে এম আব্দুল মোমেন
ঘ. সৈয়দ আনোয়ারুল করিম
৫.আয়তন ও জনসংখ্যায় বাংলাদেশের ছোট সিটি কর্পোরেশন কোনটি?
ক. নারায়ণগঞ্জ কুমিল্লা
গ. সিলেট ঘ. রংপুর
৬.১৮তম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক. মালদ্বীপে নেপালে
গ. ভারতে ঘ. বাংলাদেশে
৭. মুক্তিযুদ্ধের সময় ‘মুজিব নগর’ কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
ক. ২ নং সেক্টর ৮ নং সেক্টর
গ. ১০ নং সেক্টর ঘ. ১১ নং সেক্টর
৮. চিন্তা ও বিবেকের স্বাধীনতার বিষয়টি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত?
ক. ২৭ খ. ৩০ ৩৯ ঘ. ৪০
৯. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম ইউরোপীয় রাষ্ট্র —
ক. জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র
পোল্যান্ড
গ. ইতালি ঘ. ফ্রান্স
১০.অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর ছিলেন —
স্যার জন হার্বার্ট খ. এন্ডারসন
গ. স্যার এফ বারোজঘ. আর জি কেসি
১১.বাংলাদেশের কোথায় অর্গানিক চা উত্পাদন হয় —
পঞ্চগড়ে খ. রাজশাহীতে
গ. মৌলভীবাজার ঘ. সিলেটে
১২.যে নদীটির উত্স ও সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে —
ক. মাতামুহুরি খ. নাফ
গ. কর্ণফুলি সাঙ্গু
১৩.সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয় কবে?
ক. ২৩ জুন ২০১১ ৩০ জুন ২০১১
গ. ৩০ জুন ২০১১ঘ. ২৭ জুলাই ২০১১
১৪. নির্বাচন কমিশনারের পদের মেয়াদ তার কার্যভার গ্রহণের তারিখ হতে কত?
ক. ৩ বছর খ. ৪ বছর
৫ বছর ঘ. ৬ বছর
১৫. একজন ব্যক্তিকে কত সময়ের জন্য জাতীয় অধ্যাপক পদে নিয়োগ দেয়া হয়?
ক. ৪ বছর ৫ বছর
গ. ১০ বছরঘ. আজীবন
১৬.সিলেট জেলা প্রাচীনকালে কোন জনপদ অন্তর্ভুক্ত ছিল?
ক. বরেন্দ্র খ. পুণ্ড্র
হরিকেল ঘ. গৌড়
১৭.বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হল—
ক. আইনমন্ত্রী খ. প্রধান বিচারক
গ. প্রধান মন্ত্রী অ্যাটর্নি জেনারেল
১৮.ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পরিমাণ আছে?
ক. তামা খ. সীসা
গ. দস্তা অ্যালুমিনিয়াম
১৯.কোন অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি?
মেরু অঞ্চলে খ. মহাশূন্যে
গ. সমুদ্রপৃষ্ঠে ঘ. ভূ-অভ্যন্তরে
২০.বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়?
ক. সোহরাওয়ার্দী উদ্যান খ. রেসকোর্স ময়দান
ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ. মুজিবনগর
২১.বীর উত্তম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত?
ক. ৭ জন খ. ১৭৫ জন
৬৮ জন ঘ. ৪২৬ জন
২২.বাংলাদেশের কোন স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়?
ক. হিমছড়ি সমুদ্র সৈকত
খ. পতেঙ্গা সমুদ্র সৈকত
গ. ইনানী সমুদ্র সৈকত
কুয়াকাটা সমুদ্র সৈকত
২৩.বাংলাদেশের ভিতর ভারতের ছিটমহল ও ভারতের ভিতর বাংলাদেশের ছিটমহলের সংখ্যা কত?
ক. ৫১টি ও ১১১টি ১১১টি ও ৫১টি
গ. ৫১টি ও ১৩১টি ঘ. ৯১টি ও ১১১টি
২৪.রাষ্ট্রপতির পদ শূন্য হলে বাংলাদেশে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
ক. প্রধানমন্ত্রী
স্পিকার
গ. প্রধান বিচারপতি
ঘ. সেনাবাহিনী প্রধান
২৫.বাংলাদেশের রপ্তানি পণ্যের বৃহত্ বাজার কোন দেশ?
যুক্তরাষ্ট্র খ. জার্মানি
গ. যুক্তরাজ্য ঘ. ফ্রান্স
