ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। ময়মনসিংহের সার্কিট হাউসে গতকাল শনিবার তারা ঢাকা মেট্রোকে ৭ উইকেটে হারিয়েছে। দেরিতে খেলা শুরু হওয়ায় খেলাটি কমিয়ে ৪৭ ওভারে নিয়ে আসা হয়। কিন্তু ৪৫.২ ওভারে ঢাকা মেট্রো ১০৩ রানে অলআউট হয়ে যায়। কাজী অনিক সর্বোচ্চ ২৬ রান করেন। সিদ্দিকুর তিনটি ও ম্যাচ সেরা শফিউল হায়াত দুটি উইকেট নেন। বিকেএসপি মাত্র ২৫.৫ ওভারে তিন উইকেট খরচে ১০৭ রান তোলে। সারজাত অপরাজিত ৩৭ ও হায়াত অপরাজিত ৩২ রান করেন।
