জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে গতকাল রবিবার জয় পেয়েছে ময়মনসিংহ, রাজশাহী, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, বরিশাল, ঢাকা, পাবনা, কুড়িগ্রাম, নীলফামারি ও খুলনা জেলা দল। কুষ্টিয়ায় সাতক্ষীরা ও মাগুরার মধ্যকার ম্যাচটি টাই হয়েছে।
জামালপুরে ময়মনসিংহ ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নেত্রকোনাকে। পাবনাতে রাজশাহী ৮৯ রানে হারিয়েছে বগুড়া জেলা দলকে। শরিয়তপুরে নারায়ণগঞ্জ ৪০ রানে হারিয়েছে গাজীপুরকে। পিরোজপুরে বরিশাল ১৩১ রানের বড় জয় পেয়েছে বরগুনার বিপক্ষে।
ফরিদপুরে ঢাকা ৩৭ রানে হারিয়েছে জামালপুরকে। সিরাজগঞ্জে নাটোর ৭ উইকেটে হারিয়েছে পাবনাকে। নীলফামারিতে কুড়িগ্রাম মাত্র ৫ রানে হারিয়েছে পঞ্চগড়কে। রংপুরে বৃষ্টির কারণে ৪৭ ওভারের খেলায় নীলফামারি ৭১ রানে হারিয়েছে দিনাজপুরকে। সাতক্ষীরায় খুলনা ৮২ রানে হারিয়েছে বাগেরহাটকে।
আমাদের মৌলভীবাজার প্রতিনিধি জানান, হবিগঞ্জ জেলা দল ৪০ রানে হারিয়েছে সুনামগঞ্জ জেলা দলকে।
