রিয়াল সভাপতির ভাবনায় জিদান

আপডেট : ০৯ জুন ২০১৩, ২১:৫৭
সম্প্রতি আরো এক দফায় রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হওয়া ফ্লোরেনটিনো পেরেজ জানিয়েছেন তিনি ক্লাবটিতে জিনেদিন জিদানকে একজন ম্যানেজার হিসেবে দেখতে চান। স্প্যানিশ টেলিভিশন চ্যানেল অ্যানটেনা থ্রিকে পেরেজ বলেন, ‘সে আসলেই ম্যানেজারের দায়িত্ব পেতে উত্সাহী এবং এমন হলে আমারো ভাল লাগবে। কিন্তু আমি মনে করি সে প্রথমে কোচ হিসেবে কাজ করতে চায়। সে আগামী সপ্তাহে এখানে আসবে এবং আমরা একসাথে বসবো আর সম্ভাবনার দিকগুলো খতিয়ে দেখবো।’ রিয়ালের ম্যানেজারের এই বক্তব্যে জিদানের ভবিষ্যতে ক্লাবের কোচিং স্টাফদের একজন হতে যাওয়ার পথ তৈরি হতে যাচ্ছে। শুধু তাই নয় রিয়াল মাদ্রিদের ম্যানেজার হিসেবে কার্লো আনচেলত্তি প্রথম পছন্দ পেরেজের। প্যারিস সেন জার্মেইয়ে (পিএসজি) কোচ আনচেলত্তি ক্লাবটির সাথে বিদ্যমান চুক্তির কারণে রিয়াল মাদ্রিদে আসতে পারছেন। এ প্রসঙ্গে পেরেজ বলেন, ‘তিনি দারুণ একজন কোচ যার কথা আমি আগেই ভেবেছিলাম।’ এরপর ইটালিয়ান কোচের বিষয়টি চূড়ান্ত করা যাচ্ছে না কারণ তার চুক্তির এখনো এক বছর বাকি রয়েছে। পেরেজ এ ব্যাপারে বলেন, ‘তিনি এমন একটি ক্লাবের সাথে রয়েছেন যাদের সাথে আমাদের সম্পর্ক ভালো। তার চুক্তির আরো এক বছর রয়েছে। আমরা অপেক্ষা করে দেখবো শেষ পর্যন্ত কি ঘটে।’