তৃতীয় বিভাগ ক্রিকেটে গতকাল জয় পেয়েছে মিরপুর বয়েজ ক্লাব, ঢাকা ক্রিকেটার্স, ফিয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব, ঢাকা রয়েল ক্রিকেটার্স। ধানমন্ডি স্টেডিয়ামে মিরপুর বয়েজ ক্লাব ৫ উইকেটে হারিয়েছে মাতুয়াইল ক্রিকেট একাডেমিকে। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে হিল্লোল যুবসংঘকে ৭ উইকেটে হারিয়েছে ঢাকা ক্রিকেটার্স। সিটি ক্লাব মাঠে ফিয়ার ফাইটার্স স্পোটিং ক্লাব ১ উইকেটে শেখ রাসেল ক্রীড়া চক্রকে পরাজিত করে। বিকেএসপি মাঠে ঢাকা রয়েল ক্রিকেটার্স ৪ রানে সোনার বাংলা ক্রীড়া চক্রকে হারিয়েছে।
