মুরাদনগরে টিভি কাপ ফুটবল

সাহেবনগর একাদশ চ্যাম্পিয়ন

আপডেট : ০৯ জুন ২০১৩, ২১:৫৮
কুমিল¬ার মুরাদনগর উপজেলার চন্দনাইল টিভি কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে সাহেবনগর একাদশ ১-০ গোলে বাড়িয়াচাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হলো। গত শনিবার বিকেলে চন্দনাইল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনালটি অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি ও খেলাাটির পৃষ্ঠপোষক এডভোকেট সুধাংশু রঞ্জন সাহা।